Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: আলোর উৎসব কালীপুজো ও দীপাবলির সময় শহর ও শহরতলির ব্যস্ততম রেলস্টেশনগুলিতে যাত্রীভিড় সামলাতে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে পূর্ব রেল (Indian Railway Kali Puja Special)। বাড়তি ট্রেন, বিশেষ লোকাল, ২৪ ঘণ্টা খোলা টিকিট কাউন্টার সব মিলিয়ে যাত্রীসুবিধায় এবার অতীতের চেয়ে আরও বেশি নজর দেওয়া হয়েছে।

চলবে লোকাল ট্রেন! (Indian Railway Kali Puja Special)
কালীপুজো ও দীপাবলির ছুটির মধ্যেও পূর্ব রেলের সমস্ত শাখায় কাজের দিনের মতো লোকাল ট্রেন চলবে। ২১ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত কোনও গ্যালোপিং লোকাল ট্রেন থাকবে না। প্রতিটি ট্রেন সব স্টেশনে থামবে, যাতে যাত্রীদের ওঠানামায় অসুবিধা না হয়।
পূর্ব রেলের কালীপুজো স্পেশাল ট্রেন
শিয়ালদহ–বারাসত স্পেশাল
- শিয়ালদহ থেকে ছাড়বে রাত ১২টা ১০ মিনিটে
- বারাসতে পৌঁছবে ১২টা ৫৫ মিনিটে
- ফেরার ট্রেন ছাড়বে রাত ১টা ১০ মিনিটে, শিয়ালদহে আসবে রাত ১টা ৫৫ মিনিটে
শিয়ালদহ–ডানকুনি স্পেশাল (Indian Railway Kali Puja Special)
- শিয়ালদহ থেকে ছাড়বে রাত ১১টা ৩০ মিনিটে
- ডানকুনিতে পৌঁছবে রাত ১২টা ১৫ মিনিটে
- ফেরার ট্রেন ছাড়বে রাত ১২টা ২৫ মিনিটে, শিয়ালদহে ফিরবে রাত ১টা ৫ মিনিটে
বনগাঁ–বারাসত স্পেশাল
- বনগাঁ থেকে ছাড়বে রাত ১২টা ৩০ মিনিটে
- বারাসতে পৌঁছবে রাত ১টা ৩০ মিনিটে
- ফেরার ট্রেন ছাড়বে রাত ২টোয়, বনগাঁ পৌঁছবে রাত ৩টা ৮ মিনিটে শিয়ালদহ–রানাঘাট স্পেশাল
- শিয়ালদহ থেকে ছাড়বে রাত ১২টা ৪০ মিনিটে
- রানাঘাটে পৌঁছবে রাত ২টো ৩০ মিনিটে
- ফেরার ট্রেন ছাড়বে রাত ১১টা ৪৫ মিনিটে, শিয়ালদহে ফিরবে রাত ১টা ৪০ মিনিটে
শিয়ালদহ–বারুইপুর স্পেশাল (Indian Railway Kali Puja Special)
- শিয়ালদহ থেকে ছাড়বে রাত ১২টা ৩০ মিনিটে
- বারুইপুর পৌঁছবে রাত ১টা ১৫ মিনিটে
- ফেরার ট্রেন ছাড়বে রাত ১টা ২৫ মিনিটে, শিয়ালদহে আসবে রাত ২টো ১০ মিনিটে খোলা থাকবে টিকিট কাউন্টার
যাত্রীদের ভিড় সামলাতে শিয়ালদহ ও অন্যান্য প্রধান স্টেশনে ২১টি টিকিট কাউন্টার সপ্তাহে ৭ দিন, ২৪ ঘণ্টা খোলা থাকবে। এছাড়া বিশেষ কাউন্টারে অস্থায়ী বুকিং ক্লার্ক নিয়োগ করা হয়েছে, যাতে টিকিট বিক্রির গতি বাড়ানো যায়।
ট্রলি চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা (Indian Railway Kali Puja Special)
যাত্রীদের নিরাপত্তা ও ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে ২১ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বিকেল ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত ট্রলি চলাচল বন্ধ থাকবে।
প্ল্যাটফর্ম পরিবর্তনের বিশেষ ঘোষণা
২১ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দুপুর ১টার পর শিয়ালদহ–নৈহাটি লোকাল ট্রেন, আগের প্ল্যাটফর্ম নম্বর ১-এর বদলে প্ল্যাটফর্ম নম্বর ৬ থেকে ছাড়বে।
আরও পড়ুন: Gold Price Fall: উৎসবের পরেই কমবে সোনার দাম! সত্যি নাকি জল্পনা?
সব ট্রেনের স্টপেজ বৃদ্ধি
পূর্ব রেলের সমস্ত বিশেষ ইএমইউ ট্রেন সব স্টেশনে থামবে, এমনকি ফ্ল্যাগ ও হল্ট স্টেশনগুলিতেও। এর ফলে শহরতলির প্রতিটি যাত্রীই সহজে যাতায়াত করতে পারবেন।



