Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: দুর্গাপুজো কাটলেও উৎসবের আমেজ যেন কাটতেই চাইছে না দেশজুড়ে। কালীপুজো, দিওয়ালি, ভাইফোঁটা থেকে শুরু করে ছটপুজো, একের পর এক উৎসবের আলোয় সেজে উঠেছে পুরো দেশ। উৎসবের আবহেই ক্যালেন্ডারে লাল কালির কোপ পড়তে চলেছে ব্যাঙ্কিং পরিষেবায় (Bank Closures)। আগামী নভেম্বর মাসে দেশের বিভিন্ন রাজ্যে প্রায় ১৩ দিন বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্ক! তাই ছুটির লম্বা তালিকা দেখে আগে থেকেই নিজেদের আর্থিক বা জরুরি কাজগুলো সেরে না রাখলে বিপদে পড়তে পারেন। নভেম্বর মাসে ঠিক কবে কবে ব্যাঙ্কের দরজা বন্ধ থাকবে, চলুন একনজরে তার পুরো হিসেবটা দেখে নেওয়া যাক।
ছুটির ম্যারাথন: উইকএন্ড থেকে উৎসবের ছুটি (Bank Closures)
নিয়ম অনুযায়ী, প্রতি মাসের চারটি রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। সেই হিসেবে আগামী নভেম্বরে ১, ৮, ১৫, ২২ এবং ২৯ তারিখ, পাঁচদিন রবিবার পড়েছে। এছাড়া ১৪ নভেম্বর, দ্বিতীয় শনিবার এবং ২৮ নভেম্বর, চতুর্থ শনিবার ব্যাঙ্কে কোনও কাজ হবে না। তবে আসল চমক বা বিপত্তিটা তৈরি হচ্ছে সপ্তাহের মাঝের উৎসবের ছুটিগুলো (Bank Closures) নিয়ে।
আরও পড়ুন:Behala: প্রেম করার ‘অপরাধ’! যুবক ও তাঁর বাবাকে নগ্ন করে ঘোরানো হল রাস্তায়!
৯ নভেম্বর (সোমবার): রবিবার ৮ তারিখের ঠিক পরের দিনই অর্থাৎ ৯ নভেম্বর গোবর্ধন পুজো ও বিশ্বকর্মা দিবস উপলক্ষে চণ্ডীগড়, মধ্যপ্রদেশ-সহ দেশের বেশ কয়েকটি রাজ্যে ব্যাঙ্ক বন্ধ (Bank Holidays) থাকবে।
১০ নভেম্বর (মঙ্গলবার): দিওয়ালির (Diwali) ঠিক পরের দিন, যা বহু জায়গায় গুজরাটি নববর্ষ হিসেবেও পালিত হয়, সেদিনও একাধিক রাজ্যে ব্যাঙ্কিং পরিষেবা স্থগিত থাকবে।
১১ নভেম্বর (বুধবার): পরম পবিত্র ভাইফোঁটা এবং চিত্রগুপ্ত জয়ন্তী। এই দিনটিতেও বিভিন্ন রাজ্যে ব্যাঙ্কে ঝুলবে তালা।
১৬ নভেম্বর (সোমবার): লোকোসব ছটপুজো উপলক্ষে সেদিনও বেশ কিছু রাজ্যে ছুটি রয়েছে ব্যাঙ্ক।
২৩ ও ২৪ নভেম্বর: মাসের শেষভাগে এই দুটি দিনেও স্থানীয় উৎসবের জেরে কিছু নির্দিষ্ট রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকার কথা রয়েছে।
ব্যাঙ্ককর্মীদের জন্য সুখবর!
সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে ছুটির (Bank Closures) কারণে সাময়িক সমস্যা হলেও, আপনি যদি একজন ব্যাঙ্ককর্মী হয়ে থাকেন, তবে আপনার জন্য রয়েছে দুর্দান্ত সুযোগ। বিশেষ করে ৮ থেকে ১১ নভেম্বরের মধ্যে যে রাজ্যগুলিতে টানা ছুটির মেজাজ থাকছে, সেখানে একটু বুদ্ধি করে প্ল্যান করলেই ব্যাগ গুছিয়ে ছোটখাটো একটা ট্যুর সেরে ফেলতে পারেন!
আরও পড়ুন:BJP Tickets: পুরভোটে বিজেপির টিকিটের দৌড়ে সাড়ে চার হাজার আবেদন! সুযোগ পাবেন দলবদলুরা?
তাই ছুটির ফাঁদে পড়ে শেষ মুহূর্তে আর অযথা হয়রানি নাড়তে চাইলে, নভেম্বরের (November) প্রথম সপ্তাহের আগেই ব্যাঙ্কের জরুরি কাজগুলো সেরে ফেলাটাই বুদ্ধিমানের কাজ হবে।


