Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: তামিলনাড়ুর থেনি জেলার একটি সাব-জেল (Theni Jailbreak Controversy) থেকে ১৭ জন বিচারাধীন বন্দির পালানোর ঘটনায় রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন। জনপ্রিয় ওয়েব সিরিজের নাম উল্লেখ করে তিনি কটাক্ষ করেন, রাজ্যে ‘ব্রেকিং ব্যাড’-এর পর এবার ‘প্রিজন ব্রেক’ চলছে। মুখ্যমন্ত্রী বিজয়ের নেতৃত্বাধীন সরকারের প্রশাসনিক দক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
স্ট্যালিনের কী অভিযোগ? (Theni Jailbreak Controversy)
স্ট্যালিনের অভিযোগ, অপরাধ নিয়ন্ত্রণে সরকার (Theni Jailbreak Controversy) ব্যর্থ। তাঁর বক্তব্য, জেলের ভিতর থেকেই বন্দিরা পালিয়ে যাওয়ার ঘটনায় রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে। এর আগে একটি মাদক মামলায় টিভিকে-র এক নেতার গ্রেফতারির পরও দলটিকে ‘ব্রেকিং ব্যাড পার্টি’ বলে কটাক্ষ করেছিলেন ডিএমকে প্রধান।
কবে ঘটেছে ঘটনা?
সোমবার রাতে থেনির থেক্কামপট্টি সাব-জেলে এই ঘটনা ঘটে। জানা গিয়েছে, এক বন্দির শারীরিক অসুস্থতার খবর পেয়ে কারারক্ষীরা সংশ্লিষ্ট সেলে প্রবেশ করেন। সেই সুযোগে তাঁদের উপর হামলা চালিয়ে ১৭ জন বন্দি পালিয়ে যান বলে অভিযোগ। তাঁরা সকলেই মাদুরাইয়ের বাসিন্দা এবং একই সেলে বন্দি ছিলেন।
ঘটনাকে কেন্দ্র করে এআইএডিএমকে-ও রাজ্য সরকারের সমালোচনা করেছে। দলের নেতা এডাপ্পাদি কে পলানিস্বামী প্রশ্ন তুলেছেন, কারাগারে বন্দিদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সাধারণ মানুষের নিরাপত্তা কীভাবে বজায় থাকবে?


