Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: সিরিজ জয় আগেই নিশ্চিত করেছে ভারত (IND vs NZ)। চার ম্যাচের শেষে ৩-১ ব্যবধানে এগিয়ে রয়েছে শ্রেয়স আইয়ারের দল। তবে চতুর্থ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের কাছে হারের পর কিছুটা হলেও অস্বস্তিতে ভারতীয় শিবির। দলের প্রথম একাদশ নির্বাচন নিয়েও উঠেছে একাধিক প্রশ্ন। বিশেষ করে তৃতীয় ম্যাচে সফল হওয়ার পরেও বৈভব সূর্যবংশীকে বাদ দেওয়ার সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে পারেননি অধিনায়ক শ্রেয়স। স্পিনারদের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েও সমালোচনা হয়েছে। তাই সিরিজের শেষ ম্যাচে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে টিম ইন্ডিয়া।
শেষ ম্যাচে পাঁচটি পরিবর্তনের সম্ভাবনা (IND vs NZ)
রবিবার হ্যামিল্টনে সিরিজের পঞ্চম তথা শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। শেষ ম্যাচ জিতে সিরিজের ব্যবধান ৪-১ করাই লক্ষ্য শ্রেয়সদের। তবে তার আগে প্রথম একাদশে পাঁচটি পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। এখনও পর্যন্ত সিরিজের কোনও ম্যাচেই খেলার সুযোগ পাননি কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী। টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা দুই স্পিনারকে বসিয়ে রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে চতুর্থ ম্যাচে ভারতীয় বোলারদের ব্যর্থতার পর তাঁদের দলে ফেরানোর দাবি জোরালো হয়েছে।
ফিরতে পারেন কুলদীপ ও বরুণ (IND vs NZ)
চতুর্থ ম্যাচে নিউজিল্যান্ডের ব্যাটারদের সামনে কার্যত অসহায় দেখিয়েছে ভারতীয় বোলারদের। অর্শদীপ সিং ও ময়ঙ্ক যাদব প্রত্যাশা পূরণ করতে পারেননি। প্রচুর রান খরচ করেছেন পেসাররা। এমন পরিস্থিতিতে শেষ ম্যাচে কুলদীপ যাদবকে প্রথম একাদশে দেখা যেতে পারে। সুযোগ পেতে পারেন বরুণ চক্রবর্তীও। পাশাপাশি দলে ফিরতে পারেন শিবম দুবে ও ভুবনেশ্বর কুমার। অন্যদিকে, ওয়ানডে সিরিজের আগে নীতীশ রেড্ডি ও অর্শদীপ সিংকে বিশ্রাম দেওয়া হতে পারে।
ওপেনিংয়ে ফিরতে পারেন বৈভব (IND vs NZ)
ভারতের ওপেনিং বিভাগেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তৃতীয় টি-টোয়েন্টিতে নজরকাড়া পারফরম্যান্সের পরেও চতুর্থ ম্যাচে সুযোগ পাননি বৈভব সূর্যবংশী। শেষ ম্যাচে তাঁকে ফেরানোর পরিকল্পনা করতে পারে টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন সঞ্জু স্যামসন। সিরিজের চার ম্যাচে সঞ্জুর রান যথাক্রমে ৬৭, ১৪, ১৮ ও ৪। অর্থাৎ চার ইনিংসে তাঁর সংগ্রহ মাত্র ১০৩ রান। ড্রেসিংরুমে সমর্থন থাকলেও ব্যাট হাতে ধারাবাহিকতা দেখাতে পারেননি তিনি।
আরও পড়ুন: Shehbaz Sherif: ভারতকে হারিয়েই উচ্ছ্বসিত পাক প্রধানমন্ত্রী! ‘ছুটি ঘোষণা হবে?’
বিশ্রামে ঈশান কিষান? (IND vs NZ)
চোট সারিয়ে ফিরে একটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন ঈশান কিষান। তবে সেই ম্যাচে রান পাননি তিনি (IND vs NZ)। ওয়ানডে সিরিজের আগে তাঁকেও বিশ্রাম দেওয়ার কথা ভাবতে পারে টিম ম্যানেজমেন্ট। তবে বৈভব সূর্যবংশীকে ফেরানোর পরিকল্পনা বাস্তবায়িত হলে ওপেনিংয়ে সঞ্জু স্যামসনের জায়গা নিয়েই সবচেয়ে বেশি সংশয় তৈরি হবে। শেষ ম্যাচে ভারতীয় দল কীভাবে সাজানো হয়, এখন সেদিকেই নজর ক্রিকেটপ্রেমীদের।



