Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল : অভ্রদ্বীপ দাস,: ইউনেস্কোর নাম ও লোগো ব্যবহার করে কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্তে এবার আরও একধাপ এগোল কলকাতা পুলিশ (Indranil Sen)। ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের পর এবার তদন্তকারীদের নজরে তাঁর মেয়ে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য লালবাজারে তলব করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তাঁর বয়ান এবং বিভিন্ন আর্থিক নথি খতিয়ে দেখে মামলার জট খুলতে চাইছেন তদন্তকারীরা।
দুই সংস্থার মালিকানা ঘিরে তদন্ত (Indranil Sen)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইন্দ্রনীল সেনের মেয়ের নামে রয়েছে ‘আই এসকেপ’ এবং ‘মায়রা’ নামে দুটি সংস্থা। এই দুই সংস্থার মালিকানা, আর্থিক লেনদেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য তদন্তকারীদের নজরে এসেছে। ওই সংস্থাগুলির মাধ্যমে কোনও আর্থিক লেনদেন হয়েছিল কি না, হয়ে থাকলে সেই অর্থের উৎস এবং গন্তব্য কোথায় ছিল, তা জানতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর।
দুর্গাপুজোর টাকা কোথায় গেল? (Indranil Sen)
তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে দুর্গাপুজোকে কেন্দ্র করে টাকা সংগ্রহ এবং সেই অর্থের পরবর্তী গতিপথ। কোন সংস্থা বা ব্যক্তির মাধ্যমে টাকা সংগ্রহ করা হয়েছিল, কোথা থেকে অর্থ এসেছিল এবং পরবর্তীতে কোন কোন সংস্থার মাধ্যমে সেই টাকা কোথায় পৌঁছেছিল—সমস্ত দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আর্থিক নথি এবং লেনদেনের তথ্য মিলিয়ে দেখার কাজও চলছে।
কলকাতা পুলিশের পাশাপাশি তদন্তে ইডি (Indranil Sen)
এই মামলার তদন্তে কলকাতা পুলিশের পাশাপাশি সক্রিয় রয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। ইডির একটি প্রেস বিবৃতিতে দাবি করা হয়েছে, ইন্দ্রনীল সেনের মালিকানাধীন একটি সংস্থা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে টাকা গিয়েছিল। তবে এই অভিযোগের সত্যতা এবং ওই লেনদেনের প্রকৃতি নিয়ে তদন্ত এখনও চলছে। ফলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও সিদ্ধান্তে পৌঁছতে চাইছেন না তদন্তকারীরা।
সুপ্রিম কোর্টেও উঠেছিল মামলা (Indranil Sen)
ইন্দ্রনীল সেনের গ্রেফতারির আগে আগাম জামিনের আবেদন ঘিরে সুপ্রিম কোর্টেও মামলা হয়েছিল। পরে তাঁর গ্রেফতারির পর সেই আবেদন প্রত্যাহার করে নেন আইনজীবীরা। শুনানির সময় সুপ্রিম কোর্টের বিচারপতিরা অভিযোগের গুরুত্বের কথা উল্লেখ করে তদন্তে সহযোগিতা করার পরামর্শ দেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: Sealdah: ভাইরাল রাজুদার পকেট পরোটায় এবার প্রশাসনের নজর
মেয়ের বয়ান ঘিরে নতুন কী তথ্য?
এবার ইন্দ্রনীল সেনের মেয়েকে লালবাজারে তলব করায় তদন্তে নতুন কোনও তথ্য সামনে আসে কি না, সেদিকেই নজর। বিশেষ করে তাঁর নামে থাকা দুই সংস্থার আর্থিক লেনদেন, মালিকানা এবং দুর্গাপুজো সংক্রান্ত অর্থের গতিপথ নিয়ে তাঁর বক্তব্য গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। তাঁর বয়ান এবং নথিপত্র খতিয়ে দেখার পর মামলার তদন্ত কোন দিকে এগোয়, এখন সেটাই দেখার।



