Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ২ নভেম্বর শাহরুখ খানের জন্মদিন মানেই মুম্বইয়ের (SRK Birthday) বান্দ্রায় মান্নাতের সামনে অনুরাগীদের ঢল। প্রতি বছর রাত ১২টা বাজতেই বাড়ির ব্যালকনিতে এসে দু’হাত ছড়িয়ে ভক্তদের শুভেচ্ছা জানান বলিউডের বাদশা। কিন্তু ৬১তম জন্মদিনে দেখা গেল অন্য ছবি। এবার মান্নাতের ব্যালকনিতে হাজির হলেন না শাহরুখ। তবে সরাসরি দেখা না পেলেও প্রিয় তারকার কাছ থেকে একাধিক উপহার পেলেন অনুরাগীরা।
কেন অনুপস্থিত শাহরুখ? (SRK Birthday)
কাজের ব্যস্ততার কারণে এ বছর ভক্তদের সামনে (SRK Birthday) আসতে পারেননি অভিনেতা। কিন্তু তাঁদের জন্য ছিল বিশেষ বার্তা। মান্নাতের বাইরে থাকা বড় পর্দায় ফুটে ওঠে শাহরুখের নিজের হাতে লেখা একটি চিঠি। সেখানে অনুরাগীদের ভালোবাসা ও শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানান তিনি। পালটা সকলের উদ্দেশে ভালোবাসা এবং বড়সড় আলিঙ্গন পাঠানোর কথাও লেখেন। ফলে ব্যালকনিতে দেখা না পাওয়ার আক্ষেপ অনেকটাই মুছে যায় ভক্তদের।

সেজেছে মান্নাত
এ দিন শাহরুখের আসন্ন ছবি ‘কিং’-এর প্রচারেও সাজানো হয়েছিল মান্নাত। বাড়ির বাইরে বড় বড় পোস্টার ও ব্যানারের পাশাপাশি পর্দায় দেখা যায় ছবির সংলাপ। ‘কিং একেলা কাফি হ্যায়’ এবং ‘ডর নহি, দহশত হুঁ’-এর মতো সংলাপ নজর কাড়ে অনুরাগীদের।
আরও পড়ুন: Humayun Kabir: ‘ক্ষমতা থাকলে আটকে দেখাক’, বেলডাঙার সভা থেকে বার্তা হুমায়ুনের
জন্মদিনের উদ্যাপন ছড়িয়ে পড়ে মুম্বইয়ের বান্দ্রা-ওরলি সি লিঙ্কেও। নিজের এক্স হ্যান্ডেলে সেই বিশেষ আলোকসজ্জার ছবি ভাগ করে ভক্তদের ধন্যবাদ জানান শাহরুখ। জানান, গুগল জেমিনির সৌজন্যে এই আয়োজন করা হয়েছে। দুবাইয়ের বুর্জ খলিফাতেও দেখা যায় অভিনেতার ছবি এবং ‘উই লাভ ইউ এসআরকে’ বার্তা।


