Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ৬১তম জন্মদিনে অনুরাগীদের (SRK New Song) জন্য বিশেষ উপহার দিলেন বলিউডের বাদশা শাহরুখ খান। ২ নভেম্বর মধ্যরাতে মুক্তি পেল তাঁর আসন্ন ছবি ‘কিং’-এর প্রথম গান ‘তু মিল যায়ে’। এই গানের মাধ্যমে ফের পর্দায় একসঙ্গে দেখা গেল শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে। তাঁদের এই জুটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে। গানটিতে বিশেষ আকর্ষণ এড শিরানের উপস্থিতি।
‘লাভ লাইক আ কিং’ (SRK New Song)
জন্মদিনের ঠিক শুরুতেই সমাজমাধ্যমে (SRK New Song) গানটি প্রকাশ করেন শাহরুখ। ভালোবাসা, আবেগ এবং জীবনের লড়াইয়ের নানা দিক তুলে ধরে একটি কাব্যিক বার্তাও লেখেন তিনি। তাঁর পোস্টে ছিল প্রেমের সৌভাগ্য, বারুদের গন্ধের মধ্যেও গোলাপ ফোটার রূপক এবং ভালোবাসার পাশাপাশি যুদ্ধের প্রসঙ্গ। সঙ্গে ছিল ‘লাভ লাইক আ কিং’ হ্যাশট্যাগ।
রোম্যান্সের পাশাপাশি রয়েছে অ্যাকশন (SRK New Song)
গানের ভিডিওতে রোম্যান্সের পাশাপাশি রয়েছে অ্যাকশনও। একদিকে দীপিকার সঙ্গে শাহরুখের ঘনিষ্ঠ মুহূর্ত, অন্যদিকে শত্রুদের বিরুদ্ধে লড়াই, বন্দুক ও তরবারির ব্যবহার-সব মিলিয়ে ছবির গল্পের আঁচ পাওয়া যায়। একটি জায়গায় আগুন লাগানোর দৃশ্যও রয়েছে। ভিডিওর শেষ অংশে শাহরুখের গম্ভীর কণ্ঠের সংলাপ গল্পের উত্তেজনা আরও বাড়িয়ে দেয়।
‘তু মিল যায়ে’ গানটির সুর তৈরি করেছেন সচিন-জিগর। গান গেয়েছেন অরিজিৎ সিং, মধুবন্তী এবং এড শিরান। গীতিকার কুমার, আর শাহরুখ ও দীপিকার নাচের কোরিওগ্রাফি করেছেন পীযূষ ও শাজিয়া।
শাহরুখ-দীপিকা জুটির এটি ষষ্ঠ ছবি। এর আগে ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘পাঠান’ এবং ‘জওয়ান’-এ তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে।
আরও পড়ুন: Humayun Kabir: ‘ক্ষমতা থাকলে আটকে দেখাক’, বেলডাঙার সভা থেকে বার্তা হুমায়ুনের
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’-এ রয়েছেন অভিষেক বচ্চন, সুহানা খান, রানি মুখোপাধ্যায়, রাঘব জুয়াল, আরশাদ ওয়ারসি এবং জয়দীপ আহলাওয়াত। ২০২৬ সালের ২৪ ডিসেম্বর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।


