Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষা (HS Exam 2027) নিয়ে বড়সড় সিদ্ধান্তের পথে মধ্যশিক্ষা পর্ষদ। পিছিয়ে যেতে পারে আগামী বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি। জনগণনার কাজের জন্যই পরীক্ষার দিনক্ষণ বদলের প্রস্তাব দেওয়া হয়েছে। পর্ষদ সূত্রে খবর, নতুন সূচি অনুযায়ী ফেব্রুয়ারির পরিবর্তে মার্চ মাসে শুরু হতে পারে মাধ্যমিক পরীক্ষা। তবে এই প্রস্তাবে রাজ্য স্কুলশিক্ষা দফতরের চূড়ান্ত অনুমোদন এখনও বাকি।
কেন পরীক্ষার সূচিতে এই বদল? (HS Exam 2027)
জানা গিয়েছে, ২০২৭ সালের (HS Exam 2027) জানুয়ারি মাস থেকে দেশজুড়ে শুরু হবে জনগণনার প্রথম পর্যায়ের কাজ। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের এই প্রক্রিয়া চলবে ১ মার্চ পর্যন্ত। এই কাজে রাজ্যের বহু স্কুলশিক্ষককে দায়িত্ব দেওয়া হতে পারে। ফলে ফেব্রুয়ারি মাসে পরীক্ষা আয়োজন করা হলে পর্যাপ্ত শিক্ষক ও পরিদর্শক পাওয়া নিয়ে সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। পরীক্ষার ব্যবস্থাপনায় যাতে কোনও বিঘ্ন না ঘটে, সেই কারণেই বিকল্প সূচির কথা ভাবছে পর্ষদ।
নতুন পরীক্ষাসূচির অনুমোদন
এই বিষয়ে গত ২ নভেম্বর স্কুলশিক্ষা দফতরের কমিশনারকে চিঠি দিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ড. রামানুজ গঙ্গোপাধ্যায়। সেখানে নতুন পরীক্ষাসূচির অনুমোদন চাওয়া হয়েছে।
আরও পড়ুন: Naihati Boro Maa Puja: ভিআইপি নন, সকলের জন্য একই নিয়ম! নৈহাটির বড়মার পুজোয় এবার বিশেষ ব্যবস্থা
প্রস্তাবিত সূচি অনুযায়ী, ২০২৭ সালের ২ মার্চ প্রথম ভাষার পরীক্ষা দিয়ে মাধ্যমিক শুরু হতে পারে। ৩ মার্চ দ্বিতীয় ভাষা, ৫ মার্চ ইতিহাস, ৮ মার্চ ভূগোল, ১২ মার্চ অঙ্ক, ১৩ মার্চ ভৌতবিজ্ঞান, ১৫ মার্চ জীবনবিজ্ঞান এবং ১৬ মার্চ ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হওয়ার প্রস্তাব রয়েছে।


