Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: কথা ছিল, দীপাবলির আবহে বাংলার প্রেক্ষাগৃহে সনাতনী আবহ আরও গাঢ় হবে (Sadhak Bamakhyapa)। কালীপুজোর সময় একইসঙ্গে বড়পর্দায় হাজির হওয়ার কথা ছিল ‘রাম’ এবং ‘বামাক্ষ্যাপা’র। কিন্তু সেই পরিকল্পনায় আপাতত বদল এসেছে। পিছিয়ে দেওয়া হল সব্যসাচী চৌধুরী অভিনীত বহুচর্চিত ভক্তিমূলক ছবি ‘সাধক বামাক্ষ্যাপা’র মুক্তি।
৫ নভেম্বরের বদলে নতুন তারিখ ২০ নভেম্বর (Sadhak Bamakhyapa)
আগামী ৫ নভেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা রণবীর কাপুর অভিনীত মেগাবাজেট ছবি ‘রামায়ণ’-এর। একই দিনে প্রেক্ষাগৃহে আসার কথা ছিল ‘সাধক বামাক্ষ্যাপা’রও। কিন্তু শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত বদলেছে নির্মাতারা। প্রযোজনা সংস্থার তরফে জানা যাচ্ছে, ৫ নভেম্বরের পরিবর্তে আগামী ২০ নভেম্বর মুক্তি পাবে ছবিটি।
‘রামায়ণ’-এর অগ্রিম বুকিংয়ে বাড়ছে চাপ (Sadhak Bamakhyapa)
মুক্তির আগেই ‘রামায়ণ’ নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। অগ্রিম বুকিং শুরু হতেই টিকিট বিক্রিতে গতি দেখা গিয়েছে। পশ্চিমবঙ্গেও ছবিটির চাহিদা যথেষ্ট বলেই দাবি সিনেমহলের একাংশের। ফলে একই সময়ে বড় বাজেটের এই ছবির সঙ্গে বাংলা ছবির প্রেক্ষাগৃহ ভাগাভাগি করা কতটা সহজ হবে, তা নিয়ে শুরু হয়েছিল জল্পনা।
করমুক্ত ঘোষণাতেও বদলেছে সমীকরণ? (Sadhak Bamakhyapa)
এর মধ্যেই দশেরার অনুষ্ঠানে রণবীর কাপুরকে পাশে নিয়ে পশ্চিমবঙ্গে ‘রামায়ণ’কে করমুক্ত করার ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। ফলে ছবিটির প্রচার এবং দর্শক আগ্রহ—দুই ক্ষেত্রেই নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছে সিনেমহলের একাংশ। এমন পরিস্থিতিতে একসঙ্গে মুক্তি পেলে ‘সাধক বামাক্ষ্যাপা’র পর্যাপ্ত শো এবং সুবিধাজনক স্লট পাওয়া কঠিন হতে পারে বলেও মনে করা হচ্ছে।

আরও পড়ুন: Government Job: রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারের পাশে রাজ্য, মিলবে গ্রুপ-ডি চাকরি
বক্স অফিস সংঘাত এড়াতেই কি সিদ্ধান্ত?
টলিপাড়ার অন্দরে তাই জোরালো হয়েছে একটি তত্ত্ব—বক্স অফিসের সরাসরি সংঘাত এড়াতেই কি পিছিয়ে দেওয়া হল ‘সাধক বামাক্ষ্যাপা’র মুক্তি? সূত্রের খবর, দুই আধ্যাত্মিক আবহের ছবিকে আলাদা করে দর্শকের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত। নির্মাতাদের আশা, ২০ নভেম্বর মুক্তি পেলে ‘সাধক বামাক্ষ্যাপা’ নিজের মতো করে দর্শক টানার সুযোগ পাবে এবং বড় ছবির ভিড়ে হারিয়ে যাওয়ার সম্ভাবনাও কমবে।



