Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে যখন হরমুজ প্রণালী (Hormuz Strait Deal) ঘিরে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে, ঠিক তখনই ভারতকে নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল ইরান। বিশ্বের অন্যতম ব্যস্ত জ্বালানি পরিবহণের জলপথে ভারতীয় জাহাজ চলাচলে অনুমতি দিল তেহরান। শুধু ভারত নয়, আরও তিনটি দেশের জন্যও খুলে দেওয়া হয়েছে এই জলপথ। তবে পাকিস্তানের নাম সেই তালিকায় নেই। ফলে ইরানের এই সিদ্ধান্ত ঘিরে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা।
কেন এই সিদ্ধান্ত? (Hormuz Strait Deal)
ইরানের সংসদের জাতীয় (Hormuz Strait Deal) নিরাপত্তা ও বিদেশ নীতি বিষয়ক কমিটির ভাইস চেয়ারম্যান আমির হায়াত মোকাদ্দাম জানিয়েছেন, ভারত, চিন, ইরাক এবং কাতারের জাহাজ হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করতে পারবে। এই দেশগুলির ক্ষেত্রে চলাচলে কোনও বাধা থাকবে না বলেও দাবি করেছেন তিনি। অন্যদিকে, বাকি দেশগুলির জন্য এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি।
তৈরী হয়েছে সমস্যা!
কূটনৈতিক মহলের একাংশের মতে, ইরানের এই পদক্ষেপের পিছনে রয়েছে অর্থনৈতিক প্রয়োজন। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং সংঘাতের প্রভাবে ইরানের অর্থনীতি চাপে রয়েছে। বিশেষ করে ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের সরবরাহ নিয়ে সমস্যা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখা তেহরানের কাছে গুরুত্বপূর্ণ। কারণ, ওষুধ উৎপাদনে বিশ্বে অন্যতম বড় শক্তি ভারত।
আরও পড়ুন: Fake WiFi Scam: ওয়াই-ফাই যোজনার নামে জালিয়াতি, কলকাতার কল সেন্টার থেকে গ্রেফতার ৬


