Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ধনতেরসের আগে (Dhanteras Gold Price) সোনা কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। সাম্প্রতিক সময়ে সোনার দামে উল্লেখযোগ্য পতন দেখা গিয়েছে। বছরের সর্বোচ্চ দামের তুলনায় বর্তমানে অনেকটাই কমেছে হলুদ ধাতুর দর। ফলে ধনতেরসে সোনা বা রুপোর গয়না কেনার পরিকল্পনা থাকলে বর্তমান বাজারদর আপনার নজরে রাখা জরুরি।
কত দাম? (Dhanteras Gold Price)
শুক্রবার, ৬ নভেম্বর কলকাতার বাজারে ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে দাঁড়িয়েছে ১৩,৩৮০ টাকা। অন্যদিকে, ১৮ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম ১০,৯৮৫ টাকা। রুপোর ক্ষেত্রেও রয়েছে গুরুত্বপূর্ণ দর। বর্তমানে কলকাতায় এক কেজি রুপোর দাম ১,৮৪,৩৯০ টাকা। স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)-র দেওয়া তথ্য অনুযায়ী এই দর প্রকাশ করা হয়েছে। তবে এই দামের সঙ্গে অতিরিক্ত ৩ শতাংশ GST দিতে হবে ক্রেতাদের।
এক গ্রাম ২২ ক্যারেট সোনার গয়না কিনতে গেলেও শুধু বাজারদর দিলেই হবে না। এর সঙ্গে যুক্ত হবে মেকিং চার্জ, GST এবং হলমার্ক সংক্রান্ত খরচ। ফলে সব মিলিয়ে এক গ্রাম সোনার গয়নার আনুমানিক দাম ১৫ থেকে ১৬ হাজার টাকার আশপাশে হতে পারে। যদিও গয়নার নকশা ও দোকানভেদে মেকিং চার্জের পার্থক্য থাকবে।
আরও পড়ুন: Kalipuja Weather 2026: শীতের আমেজ এখনই নয়, আগামী তিন দিনে কতটা নামবে বাংলার তাপমাত্রা?
ধনতেরসের দিন সোনা কেনা অনেকের কাছেই শুভ বলে বিবেচিত। এই সময় বিভিন্ন গয়নার দোকানে বিশেষ ছাড় ও আকর্ষণীয় অফারও দেওয়া হয়।


