Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: উৎসবের মরসুমে আবহাওয়ার (Kalipuja Weather 2026) মেজাজে আসতে চলেছে বদল। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী কয়েক দিনে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে এখনই শীতের আমেজ পাওয়ার সম্ভাবনা কম। বরং নতুন সপ্তাহের শুরুতে রাজ্যের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে কালীপুজো ও ভ্রাতৃদ্বিতীয়ার উৎসবের মাঝে আবহাওয়ার দিকে নজর রাখতে হবে সাধারণ মানুষকে।
কমতে পারে তাপমাত্রা (Kalipuja Weather 2026)
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, (Kalipuja Weather 2026) আগামী তিন দিনে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তার পরে পারদে বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৩ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস।
কালীপুজো বৃষ্টিহীন
রবিবার কালীপুজোর দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে সোমবার থেকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের অন্য কয়েকটি জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত এই পরিস্থিতি চলতে পারে। ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
আরও পড়ুন: Boro Maa Slogan: ‘সবার’ বড়মাকে সনাতনীকরণ, কেন এমন সিদ্ধান্ত?
উত্তরবঙ্গেও আপাতত আবহাওয়া শুষ্ক থাকবে। তবে মঙ্গলবার থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


