Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের (Mamata Banerjee) রাতে কালীঘাটে তাঁর বাড়ির সামনে উত্তেজনার রেশ কাটতে না কাটতেই শনিবার সকালে সেখানে পৌঁছলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাতের ঘটনার জন্য পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। পুলিশের বিরুদ্ধে জোরজুলুম ও হামলাকারীদের প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুলে জনরোষের বিষয়ে সতর্কবার্তাও দেন তৃণমূল নেত্রী।
পুলিশকে হুঁশিয়ারি (Mamata Banerjee)
কালীঘাট থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের (Mamata Banerjee) সামনে মমতা বলেন, “সারারাত কাজ করতে দেয়নি পাড়ার ক্লাবে। রাস্তার উপরে যে পুজো হচ্ছে, তা বেআইনি। ওখানে কখনও পুজো হতো না।” তাঁর অভিযোগ, নিজেদের পুজোয় যাতে কেউ আসতে না পারেন, সেই উদ্দেশ্যেই বাধা সৃষ্টি করা হচ্ছে। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “কত বুলডোজার আছে আপনাদের? আমাদের বুকের উপর চালিয়ে দিন, আমাদের শরীরের উপর চালিয়ে দিন। আমরাও দেখতে চাই। হিম্মত থাকলে আসুন, আমি এসেছি। আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালিয়ে দেখান।”
গণরোষের হুমকি?
এরপর অভিষেকের বাড়িতে গিয়ে পুলিশের বিরুদ্ধে আরও সরব হন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, রাত ২টো নাগাদ বহিরাগতদের নিয়ে এসে হামলা চালানো হয়েছে। পুলিশকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “আমি সব জানি বলাইবাবু। আপনার কী কী ক্ষমতা, আর কত প্রোমোশন আপনি পাবেন। আপনি পান। আপনার পরিবার ভাল থাকুক, সুস্থ থাকুন। আপনাকে কালীপুজোর শুভেচ্ছা।”
আরও পড়ুন: Suvendu Adhikari: কলকাতা পুলিশের ৩০৯ নবনিযুক্ত এসআইকে ‘নেশন ফার্স্ট’-এর পাঠ শুভেন্দুর!
পাশাপাশি জনরোষ নিয়ে সতর্ক করে মমতার মন্তব্য, “মনে রাখবেন, জনরোষের বিস্ফোরণ ঘটলে কেউ…” মহিলাদের উদ্দেশে তাঁর আবেদন, “মেয়েদের বলব, এগিয়ে আসুন। এগিয়ে আসুন বঞ্চিত, লাঞ্ছিতরা।”


