Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: বয়স বাড়লেও রেকর্ডের খিদে কমেনি লিওনেল মেসির (Lionel Messi)। মেজর লিগ সকারে (এমএলএস) আরও একবার ইতিহাস গড়লেন আর্জেন্টাইন মহাতারকা। প্রথম ফুটবলার হিসেবে টানা দুই মরশুমে জিতে নিলেন গোল্ডেন বুটের পুরস্কার। ২০২৬ মরশুমে ৩১ ম্যাচে ২৬ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ইন্টার মিয়ামির অধিনায়ক। এর আগে গত মরশুমেও এই পুরস্কার জিতেছিলেন আটবারের ব্যালন ডি’অর জয়ী।
এমএলএসে নজির মেসির (Lionel Messi)
গত মরশুমে ২৮ ম্যাচে ২৯ গোল করে প্রথমবার গোল্ডেন বুট জিতেছিলেন মেসি। এবারও গোলের ধারাবাহিকতা বজায় রেখে দ্বিতীয়বারের জন্য এই সম্মান অর্জন করলেন তিনি। সব মিলিয়ে এমএলএসের ইতিহাসে দ্বিতীয়বার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতলেন আর্জেন্টাইন তারকা। এর আগে পাঁচজন ফুটবলার একাধিকবার এই পুরস্কার জিতলেও কেউ টানা দুই মরশুমে এই কৃতিত্ব অর্জন করতে পারেননি। সেই অসম্ভবকেই সম্ভব করলেন মেসি।
গোলের দৌড়ে অনেক পিছনে বাকিরা (Lionel Messi)
২০২৬ মরশুমে গোলের নিরিখে মেসির ধারেকাছেও পৌঁছতে পারেননি অন্য ফুটবলাররা। ২২ গোল করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন এফসি ডালাসের ক্রোয়েশিয়ান স্ট্রাইকার পেতার মুসা। ২১ গোল নিয়ে তৃতীয় স্থানে ন্যাশভিলের স্যাম সারিজ। অর্থাৎ দ্বিতীয় স্থানে থাকা ফুটবলারের চেয়েও চার গোল বেশি করেছেন মেসি।
গোলের পাশাপাশি অ্যাসিস্টেও সেরা (Lionel Messi)
শুধু গোল করাই নয়, সতীর্থদের দিয়ে গোল করানোর ক্ষেত্রেও দুরন্ত পারফরম্যান্স মেসির। ২০২৬ মরশুমে তাঁর অ্যাসিস্টের সংখ্যা ১৭। গোল ও অ্যাসিস্ট মিলিয়ে মোট ৪৩টি গোলে সরাসরি অবদান রেখেছেন তিনি। যা চলতি মরশুমে এমএলএসে সর্বোচ্চ। গত মরশুমে ১৯টি অ্যাসিস্ট করে এই বিভাগেও লিগের সেরা হয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। অর্থাৎ গোল করার পাশাপাশি দলকে গোল করানোর দায়িত্বও সমান দক্ষতায় সামলাচ্ছেন তিনি।
শেষ ম্যাচে জয় অধরা মিয়ামির (Lionel Messi)
এদিকে এমএলএসের নিয়মিত মরশুমের শেষ ম্যাচে শার্লট এফসির বিরুদ্ধে ৩-৩ গোলে ড্র করেছে ইন্টার মিয়ামি। এই ম্যাচে গোল পাননি মেসি। তবে প্রথমার্ধে তাঁর নেওয়া কর্নার থেকেই গোল করেন ইয়ান ফ্রে। আরও একটি কর্নার থেকে গোলের সুযোগ তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় তুলে নিতে পারেনি মিয়ামি।
প্লে-অফে প্রতিপক্ষ কলম্বাস ক্রু (Lionel Messi)
শার্লটের বিরুদ্ধে ড্রয়ের ফলে ৬০ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে ইন্টার মিয়ামি। ফলে প্লে-অফের প্রথম রাউন্ডে ঘরের মাঠে খেলার সুবিধা পাবে তারা। তিন ম্যাচের সিরিজে মেসিদের প্রতিপক্ষ সপ্তম স্থানে থাকা কলম্বাস ক্রু।
আরও পড়ুন: HABAS: ‘এটা আমার দল নয়, দুর্ঘটনা!’ হারের দায় নিলেন হাবাস
এবার কি হ্যাটট্রিক এমভিপি? (Lionel Messi)
গোল্ডেন বুট জয়ের পর মেসির সামনে অপেক্ষা করছে আরও একটি বড় ব্যক্তিগত সম্মান (Lionel Messi)। ২০২৪ ও ২০২৫ সালে পরপর দু’বার এমএলএসের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার অর্থাৎ এমভিপি জিতেছিলেন তিনি। এবারও সেই পুরস্কারের অন্যতম দাবিদার আর্জেন্টাইন মহাতারকা। ২০২৬ সালে এমভিপি হতে পারলে প্রথম ফুটবলার হিসেবে তিনবার এই সম্মান জয়ের নজির গড়বেন মেসি। গোল্ডেন বুটের পর এবার কি এমভিপিতেও হ্যাটট্রিক করবেন ফুটবলের রাজপুত্র?



