Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সোনিয়া গান্ধীর সদ্য প্রকাশিত স্মৃতিকথায় ২০১১ সালের (Anna Hazare Controversy) দুর্নীতিবিরোধী আন্দোলন নিয়ে করা মন্তব্যের তীব্র বিরোধিতা করলেন সমাজকর্মী আন্না হাজারে। তাঁর অভিযোগ, কোনও তথ্যপ্রমাণ ছাড়াই তাঁর নেতৃত্বে হওয়া আন্দোলনের সঙ্গে বিজেপি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যোগসূত্র টানার চেষ্টা করেছেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী। এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ৮৯ বছর বয়সি গান্ধীবাদী সমাজকর্মী।
আন্দোলনের সালে গরমিল! (Anna Hazare Controversy)
সোনিয়া গান্ধীর ৫৪৪ পাতার বই ‘বিলঙ্গিং: আ জার্নি অফ লাভ’-এ উল্লেখ (Anna Hazare Controversy) করা হয়েছে, আন্না হাজারের নেতৃত্বে দুর্নীতিবিরোধী আন্দোলন বিজেপি ও আরএসএসের সহায়তায় পরিচালিত হয়েছিল বলে পরবর্তী সময়ে আন্দোলনে অংশ নেওয়া কয়েকজন প্রকাশ্যে স্বীকার করেছিলেন। সেই আন্দোলনের জেরে তৎকালীন ইউপিএ সরকার যথেষ্ট চাপে পড়েছিল। তবে সোনিয়ার বইয়ে আন্দোলনের সাল ২০১২ বলে উল্লেখ করা হয়েছে, যদিও আন্দোলনটি হয়েছিল ২০১১ সালে।
ক্ষুব্ধ আন্না হাজারে
সোনিয়ার এই বক্তব্য সামনে আসতেই ক্ষোভ প্রকাশ করেন আন্না। তাঁর দাবি, বিজেপি বা আরএসএসের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। এমনকী, ওই দুই সংগঠনের কোনও কর্মসূচিতেও তিনি অংশ নেন না। আন্নার কথায়, দেশের স্বার্থেই তিনি আন্দোলন করেছিলেন, কোনও রাজনৈতিক দলের হয়ে নয়।
আরও পড়ুন: Milk Price: বাড়ল আমুলের দুধের দাম, লিটারে কত টাকা বেশি গুনতে হবে?
তিনি আরও বলেন, সোনিয়া গান্ধীকে তিনি কখনও দেখেননি, তিনিও তাঁকে দেখেননি। তাই সরাসরি পরিচয় না থাকা সত্ত্বেও তাঁর সম্পর্কে এমন মন্তব্য করা কতটা যুক্তিসংগত, তা নিয়ে প্রশ্ন তুলেছেন আন্না। তাঁর মতে, দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তিত্বের বক্তব্য দেওয়ার আগে আরও সতর্ক হওয়া প্রয়োজন।


