Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ইংল্যান্ডের ফুটবলে আরও একটি রেকর্ড গড়ার সামনে হ্যারি কেন (Harry Kane)। দেশের জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজির গড়তে আর মাত্র এক ম্যাচ দূরে তিনি। এই মাইলফলককে নিজের কেরিয়ারের অন্যতম বড় অর্জন বলে মনে করছেন বায়ার্ন মিউনিখের তারকা স্ট্রাইকার।
শিল্টনকে টপকানোর হাতছানি (Harry Kane)
বছরের শেষ আন্তর্জাতিক বিরতিতে নেশন্স লিগের গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচ খেলবে ইংল্যান্ড। বৃহস্পতিবার ক্রোয়েশিয়া এবং রবিবার স্পেনের মুখোমুখি হবে তারা। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মাঠে নামলেই ইংল্যান্ডের জার্সিতে কেনের ম্যাচের সংখ্যা হবে ১২৬। সেই সঙ্গে গোলরক্ষক পিটার শিল্টনকে টপকে দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়বেন তিনি।
ওয়েম্বলিতে বিশেষ সম্মান (Harry Kane)
ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচ শুরুর আগে ওয়েম্বলিতে সমর্থকদের সামনে ব্যালন ডি’অর ট্রফি তুলে ধরবেন ৩৩ বছর বয়সি কেন। বুধবার টটেনহ্যাম হটস্পারের অনুশীলন মাঠে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সম্ভাব্য রেকর্ড নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। সংবাদ সম্মেলনে তাঁকে দাঁড়িয়ে অভ্যর্থনা জানান সাংবাদিকরা।
ধারাবাহিকতাই বড় প্রাপ্তি (Harry Kane)
কেনের কথায়, “আমার কেরিয়ারের সবচেয়ে বড় অর্জনগুলোর মধ্যে অবশ্যই এটি একটি হবে। সর্বোচ্চ পর্যায়ে ধারাবাহিকতার প্রমাণ এই রেকর্ড। এতগুলো ম্যাচ খেলতে পারা নিষ্ঠা ও নিবেদনের স্বীকৃতি।” তাঁর মতে, দীর্ঘদিন ধরে সর্বোচ্চ পর্যায়ে নিজেকে ধরে রাখাই এই সাফল্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক।
গোলের রেকর্ডেও সবার উপরে (Harry Kane)
ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডও কেনের দখলে। জাতীয় দলের জার্সিতে এখনও পর্যন্ত ৯১টি গোল করেছেন তিনি। দ্বিতীয় স্থানে থাকা ওয়েইন রুনির গোলসংখ্যা ৫৩। ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি ইংল্যান্ডের দীর্ঘদিনের বড় ট্রফির অপেক্ষা ঘোচানোই এখন তাঁর অন্যতম লক্ষ্য।
আরও পড়ুন: Aaryavir Sehwag: শেহওয়াগপুত্রের ব্যাটে ঝড়, নেপথ্যে ‘সীতারাম’ মন্ত্র!
কেনের প্রশংসায় টুখেল (Harry Kane)
ইংল্যান্ডের কোচ টমাস টুখেলের চোখে কেন একজন নিখুঁত অধিনায়ক ও আদর্শ নেতা (Harry Kane)। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আরও পরিণত ও বিচক্ষণ হয়ে উঠেছেন তিনি। ইংল্যান্ডের সর্বকালের সেরা ফুটবলারদের একজন কি না, সেই প্রশ্নে টুখেলের জবাব, কেন অবশ্যই সেই পর্যায়ের খেলোয়াড়। এবার দেশের জার্সিতে ম্যাচের সংখ্যাতেও নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় ইংল্যান্ড অধিনায়ক।



