Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দিওয়ালির অনুষ্ঠানে রাজকীয় (Kareena Kapoor) সাজে নজর কেড়েছিলেন করিনা কাপুর খান। ঘিয়ে রঙের কাফতান, মাথায় পাগড়ি এবং ঐতিহ্যবাহী গয়নায় নবাব-ঘরনির উপস্থিতি প্রশংসা কুড়িয়েছিল নেটপাড়ায়। কিন্তু উৎসবের সেই সাজ নিয়েই এবার বিতর্ক। গলায় পরা একটি বিশেষ পান্নার লকেটকে কেন্দ্র করে অভিনেত্রীর কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
কেন আইনি নোটিশ? (Kareena Kapoor)
জানা গেছে, করিনার গলায় ছিল প্রায় ৩০ ক্যারেটের (Kareena Kapoor) একটি বড় পান্নার লকেট। অভিযোগ, তাতে খোদাই করা রয়েছে পবিত্র কোরআনের দ্বিতীয় অধ্যায় সূরা আল-বাকারার ২৫৫ নম্বর আয়াত, যা ‘আয়াতুল কুরসি’ নামে পরিচিত। সমাজকর্মী আব্বাস হাফিজ-সহ মুসলিম সম্প্রদায়ের একাংশের আপত্তি, ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ এই আয়াতকে ফ্যাশনের অনুষঙ্গ হিসেবে ব্যবহার করা উচিত নয়। তাঁদের অভিযোগ, এভাবে পবিত্র ধর্মীয় বাণী ব্যবহার করলে ভাবাবেগে আঘাত লাগতে পারে। সেই অভিযোগের ভিত্তিতেই আইনি নোটিশ পাঠানোর কথা সামনে এসেছে।
গয়নার ইতিহাস
তবে এই গয়নার পিছনে রয়েছে নবাব পরিবারের দীর্ঘ ইতিহাস। করিনার সাজের দায়িত্বে থাকা স্টাইলিস্ট রিয়া কাপুর জানিয়েছেন, লকেটটি ভোপালের রাজপরিবারের ঐতিহ্যবাহী গয়না। সইফ আলি খানের দিদা সাজিদা সুলতানের কাছ থেকে এটি নবাব পরিবারের উত্তরাধিকার সূত্রে এসেছে।
আরও পড়ুন: Milk Price: বাড়ল আমুলের দুধের দাম, লিটারে কত টাকা বেশি গুনতে হবে?
শুধু লকেট নয়, করিনার মাথায় থাকা কলগিটিও প্রায় ২০০ বছরের পুরনো। জানা গিয়েছে, সইফ নিজের বিয়ের দিনও সেটি পরেছিলেন। ডিজাইনার পুনিত বালানার তৈরি পোশাকের সঙ্গে এই ঐতিহ্যবাহী সাজে করিনা লিখেছিলেন, ঐতিহ্যকে যথাযথভাবে উদ্যাপন করাই দিওয়ালির আসল আনন্দ। কিন্তু সেই সাজই এখন বিতর্কের কেন্দ্রে।


