Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অভ্রদীপ দাস: রাজ্যে ক্রমেই মাথাচাড়া (Bengal Crime Statistics) দিচ্ছে অপরাধের কালো ছায়া। রাজ্য অপরাধ রেকর্ড ব্যুরোর মে থেকে সেপ্টেম্বর— এই পাঁচ মাসের চাঞ্চল্যকর পরিসংখ্যান সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে চরম আক্রমণ শানাল তৃণমূল। যদিও সেই অভিযোগ উড়িয়ে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি।
দিন দিন বাড়ছে অপরাধমূলক কার্যকলাপ (Bengal Crime Statistics)
শহরে তো বটেই, রাজ্যজুড়ে দিন দিন বাড়ছে অপরাধমূলক (Bengal Crime Statistics) কার্যকলাপ। ধর্ষণ, খুন থেকে শুরু করে দুষ্কৃতীদের দাপটে আশঙ্কায় সাধারণ মানুষ। পালাবদলের পর রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে পুলিশকে ‘ফ্রি হ্যান্ড’ দেওয়ার কথা বলেছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু তারপরেও কেন অনিয়ন্ত্রিত অপরাধ? মে মাস থেকে সেপ্টেম্বর, মাত্র পাঁচ মাসে রাজ্যজুড়ে ঠিক কতটা মারাত্মক রূপ নিয়েছে অপরাধচিত্র? এবার পরিসংখ্যান তুলে ধরেরাজ্যের অপরাধ চিত্র তুলে শুভেন্দুর পুলিশকে চাঁচাছোলা আক্রমণ তৃণমূলের।
কটাক্ষ তৃণমূলের (Bengal Crime Statistics)
বিজেপির দেওয়া ‘ভরসা ইন, ভয় আউট’ স্লোগানকে (Bengal Crime Statistics) কটাক্ষ করে সোশ্যাল মিডিয়া পোস্টে তৃণমূলের প্রশ্ন, ‘এটাই কি সুরক্ষিত বাংলা?’ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিশানা করে দাবি, স্লোগান ও ফাঁকা প্রতিশ্রুতির আড়ালে নিজেদের ব্যর্থতা ঢেকে রাখা যাবে না। অপরাধীরা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে। তবে তৃণমূলের এই অভিযোগের পাল্টা জবাব দিয়েছে বিজেপিও।
বিজেপি নেত্রী কস্তুরী গোস্বামী জানিয়েছেন, “”অনেক ঘটনা আগেও ঘটত। প্রচুর প্রচুর ঘটনা আগেও ঘটত এবং প্রত্যেকটি ঘটনা, যেকোনো অপরাধের ঘটনা অনবরত এবং বিশেষত নির্যাতনের ঘটনা। তো কি হবে? মানে রিপোর্টেড হবে তারপর পুলিশ কোনো কাজ করবে না। এবং যে ঘোষণাপত্র আমরা জিরো (Bengal Crime Statistics) টলারেন্সের নীতি নিয়ে পশ্চিমবঙ্গে জনতা জনর্ডনের ভোটে জিতে আমরা আসলাম ক্ষমতায়, আমরা সেই কথাগুলো রাখবো না, সেই কাজগুলো করবো না। রিপোর্টেড হবে অপরাধ, এটাই তো স্বাভাবিক এবং আরও বেশি রিপোর্টেড হবে এবং আরও বেশি প্রশ্ন করা হোক না সরকারকে, প্রশাসনকে, আমাদেরকে বাধ্য করা হোক আরও বেশি কঠোর শাস্তি নিতে, শাস্তি দিতে সেই দিকে আমরা এগোবো এবং এতে পূর্ববর্তী সরকারে যারা ছিলেন, যারা আজকে তিনটে চারটে একটু খোতে ভেঙে চুড়ে গেছেন, সেই ভাঙাচোরা ঘর যাদের, তারা বরঞ্চ নিজেদের ঘরটা সামলান।”
মানুষের নিরাপত্তা এবং প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে বড়সড় প্রশ্নচিহ্ন
একদিকে রাজনৈতিক তর্কাযুদ্ধ আর কাদা ছোড়াছুড়ি যখন তুঙ্গে, তখন সাধারণ মানুষের নিরাপত্তা এবং প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে বড়সড় প্রশ্নচিহ্ন। এই ক্রমবর্ধমান অপরাধের গ্রাফ ও পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ প্রসঙ্গে কী বলছেন অভিজ্ঞ মহল?
প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য জানিয়েছেন, “বৃক্ষটা আজকে যত্ন করে তৈরি করেছে যে বিষবৃক্ষ, তার যে ফল ফুল ফুটে উঠেছে, সেই ফল ফুল কিন্তু শুধু মানুষ নয়, পাখি খেয়েও মরে যাবে। এই বৃক্ষটাকে যদি আপরুটেড না করা পর্যন্ত, আপরুটেড না করা পর্যন্ত আজকে সেইখানে নতুন করে চাষ করতে হবে, নতুন করে বীজ দিতে হবে, তারপরে ফলন হবে। অতএব ইট উইল টেক টাইম। মাননীয় মুখ্যমন্ত্রী নতুন যিনি এসেছেন, আমাদের দুর্ভাগ্য। হ্যাঁ, আমি খুব আমার খুব দুর্ভাগ্য জীবনে, যে এরকম চিফ মিনিস্টার যদি আমি পেতাম, আরও ভালো কাজ করে দেখাতাম। তাহলে উনি বলছেন সুঁচ কে তোর এত কেন ছ্যাঁদা? ওটা অদ্ভুত প্রশ্ন। তৃণমূল কারা? আপনারা দেখছেন তো? রাস্তাঘাট, স্কুল, কলেজ, নামটা শুনলে কেঁপে যাচ্ছে। আরে তৃণমূলের লোগো পর্যন্ত নেই। সাধারণ মানুষরা আজকে অবস্থাটা দেখুন। আপনি তৃণমূলের নামটা বলে আমারও না শরীরের মধ্যে একটা কেমন রিপরকাশন হয়।”
আরও পড়ুন: Milk Price: বাড়ল আমুলের দুধের দাম, লিটারে কত টাকা বেশি গুনতে হবে?
সংখ্যাতত্ত্বের বিচার তুলে ধরে সুর চড়াচ্ছে বিরোধী শিবির। যদিও অপরাধের অভিযোগ জমা পড়াকে পুলিশের কার্যকারিতা হিসেবে ব্যাখ্যা শাসক শিবিরের। কিন্তু রাজনীতি আর চাপানউতোরের মাঝে দাঁড়িয়ে সাধারণ মানুষের প্রশ্ন একটাই, কবে মিলবে অপরাধমুক্ত ও নিরাপদ বাংলা?


