Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ১০৩ বছরের ঐতিহ্য, ভক্তদের অগাধ বিশ্বাস আর (Boro Maa Visarjan) আবেগকে সঙ্গী করে এ বছরের মতো বিদায় নিলেন নৈহাটির বড়মা কালী। বিসর্জনের আগে দেবীর সাজে ছিল বিশেষ চমক। দীর্ঘদিনের পরিচিত সোনা-রুপোর অলংকার সরিয়ে এ দিন বড়মাকে সাজানো হয় লক্ষাধিক টাকা মূল্যের বাহারি ফুলের গয়নায়। রাজকীয় সেই রূপ দেখতে সকাল থেকেই নৈহাটির অরবিন্দ রোডে ভিড় জমাতে শুরু করেন অসংখ্য ভক্ত।
বিসর্জনে অন্য আয়োজন (Boro Maa Visarjan)
জানা গিয়েছে, নিরঞ্জনের আগে বড়মার (Boro Maa Visarjan) শরীর থেকে খুলে নেওয়া হয় প্রায় ১১০ কেজি ওজনের সোনা ও রুপোর গয়না। বছরের পর বছর ধরে এই বিপুল অলংকারই দেবীর সাজের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছিল। তবে বিসর্জনের দিনের জন্য ছিল অন্য আয়োজন। হাতের বন্ধনী, গলার হার থেকে শুরু করে মুকুট-দেবীর সাজে জায়গা করে নেয় নানা রকমের ফুলের অলংকার। নিখুঁত কারুকাজে তৈরি সেই গয়নায় অপরূপ দেখায় বড়মাকে।
আনন্দের মাঝে বিষাদের সুর (Boro Maa Visarjan)
মায়ের এই ব্যতিক্রমী রূপ এক ঝলক দেখতে রাস্তার দু’ধারে অপেক্ষা করেন অসংখ্য মানুষ। কেউ মোবাইলে ছবি তুলেছেন, কেউ আবার ক্যামেরায় ধরে রেখেছেন বিশেষ মুহূর্ত। ছোট-বড় নির্বিশেষে ভক্তদের চোখেমুখে ছিল আনন্দের পাশাপাশি বিদায়ের বিষণ্ণতা।
আরও পড়ুন: Kashmir Snowfall: ভূস্বর্গে ফিরল বরফের সৌন্দর্য, গুলমার্গ-সহ উঁচু পার্বত্য এলাকায় তুষারপাত
নৈহাটির মানুষের কাছে বড়মার পুজো শুধুই একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং দীর্ঘদিনের ঐতিহ্য ও আবেগের সঙ্গে জড়িয়ে থাকা এক বিশেষ উৎসব। তাই বিসর্জনের দিন সেই আবেগ আরও স্পষ্ট হয়ে ওঠে। ফুলের গয়নায় সজ্জিত বড়মাকে রীতি মেনে বরণ করার পর হাজার হাজার ভক্তের উপস্থিতিতে তাঁকে গঙ্গার ঘাটে নিয়ে যাওয়ার আয়োজন চলে। নিরঞ্জনের মধ্য দিয়ে শেষ হয় এ বছরের উৎসব। আবার আগামী বছর মায়ের আগমনের অপেক্ষায় দিন গোনা শুরু ভক্তদের।


