Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আগামী ১৬ নভেম্বর (Scorpio Sankranti 2026) সন্ধ্যায় রাশি পরিবর্তন করবেন সূর্যদেব। তুলা রাশি ছেড়ে তিনি প্রবেশ করবেন বৃশ্চিক রাশিতে। এই রাশিতেই আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত অবস্থান করবেন সূর্য। হিন্দু পঞ্জিকা অনুসারে সূর্যের এই গোচরকে বলা হয় বৃশ্চিক সংক্রান্তি।
সূর্য কীসের প্রতীক? (Scorpio Sankranti 2026)
জ্যোতিষশাস্ত্রে সূর্যকে আত্মবিশ্বাস, নেতৃত্ব (Scorpio Sankranti 2026), প্রশাসনিক ক্ষমতা, সরকারি চাকরি এবং সামাজিক সম্মানের প্রতীক হিসেবে ধরা হয়। তুলা রাশিতে সূর্যকে দুর্বল বলে মনে করা হলেও বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল সূর্যের মিত্র গ্রহ। সেই কারণে এই গোচর কয়েকটি রাশির জাতক-জাতিকাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে জ্যোতিষীয় ধারণা।
কোন কোন রাশির ভাগ্য বদল?
- বৃষ রাশি: পুরনো বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে প্রশংসা ও সম্মান বাড়তে পারে।
- মিথুন রাশি: চাকরিতে পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার সুযোগ তৈরি হতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্যও সময়টি অনুকূল।
- কন্যা রাশি: ব্যবসায় বড় চুক্তির সম্ভাবনা রয়েছে। বাড়ি, জমি বা গাড়ি কেনার পরিকল্পনাও এগোতে পারে।
- তুলা রাশি: আটকে থাকা কাজ গতি পেতে পারে। আর্থিক সমস্যা কাটিয়ে কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়ার ইঙ্গিত।
- বৃশ্চিক রাশি: নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ও ব্যক্তিত্বের প্রভাব বাড়তে পারে। কর্মক্ষেত্রে সম্মান পাওয়ার সম্ভাবনা রয়েছে।
- মকর রাশি: আয় বাড়ানোর নতুন সুযোগ আসতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও সাফল্যের ইঙ্গিত।
- কুম্ভ রাশি: ব্যবসা সম্প্রসারণ এবং নতুন আয়ের পথ তৈরি হতে পারে।
- মীন রাশি: পুরনো সরকারি বা ব্যক্তিগত কাজ মিটতে পারে। পদোন্নতি কিংবা বড় দায়িত্ব পাওয়ার সম্ভাবনাও রয়েছে।
আরও পড়ুন: Anna Hazare Controversy: বিজেপি-আরএসএসের মদতে আন্দোলন? সোনিয়ার দাবিকে ‘ভুয়ো’ বললেন আন্না হাজারে


