Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ১৭ অক্টোবর ২০২৬, শনিবার তুলা রাশিতে (Mahasaptami Horoscope) প্রবেশ করবে সূর্য। বৈদিক জ্যোতিষ অনুযায়ী, সন্ধে ৭টা ৫৭ মিনিটে এই গোচর ঘটবে, যা তুলা সংক্রান্তি নামে পরিচিত। আগামী ১৬ নভেম্বর পর্যন্ত সূর্য এই রাশিতেই অবস্থান করবে। জ্যোতিষশাস্ত্রে তুলাকে সূর্যের নীচস্থ রাশি বলা হয়। সূর্যকে আত্মবিশ্বাস, নেতৃত্ব, সম্মান ও কর্তৃত্বের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। ফলে এই গোচরের প্রভাব নিয়ে স্বাভাবিকভাবেই আগ্রহ তৈরি হয়েছে।
সূর্যের দুর্বল অবস্থান (Mahasaptami Horoscope)
তবে সূর্যের দুর্বল অবস্থান মানেই যে প্রত্যেক রাশির (Mahasaptami Horoscope) জীবনে নেতিবাচক প্রভাব পড়বে, এমনটা নয়। জন্মছকে সূর্যের অবস্থান, সংশ্লিষ্ট ভাব এবং গ্রহদশার উপর নির্ভর করেই জ্যোতিষশাস্ত্রে সম্ভাব্য ফলাফল বিচার করা হয়। এই গোচরে মেষ, বৃষ ও মিথুন রাশির জাতক-জাতিকাদের কয়েকটি বিষয়ে বিশেষভাবে সচেতন থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
মেষ রাশি (Mahasaptami Horoscope)
সূর্যের অবস্থান আপনার সপ্তম ভাবে হওয়ায় (Mahasaptami Horoscope) দাম্পত্য জীবন, ব্যবসায়িক অংশীদারিত্ব ও পারস্পরিক সম্পর্ক গুরুত্ব পেতে পারে। কথাবার্তায় সংযম বজায় রাখা জরুরি। ব্যবসার ক্ষেত্রে আর্থিক লেনদেন ও দায়িত্বের বিষয়গুলি আগেভাগে স্পষ্ট করে নিলে ভুল বোঝাবুঝির আশঙ্কা কমতে পারে।
বৃষ রাশি
ষষ্ঠ ভাবে সূর্যের গোচর কর্মক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় মনোযোগ বাড়াতে পারে। অসমাপ্ত কাজ শেষ করা এবং নিজের দক্ষতা প্রমাণের সুযোগ আসতে পারে। পাশাপাশি অফিসের রাজনীতি থেকে দূরে থাকা এবং ঋণ বা কিস্তির মতো আর্থিক দায় সময়মতো মেটানো প্রয়োজন।
মিথুন রাশি
পঞ্চম ভাবে সূর্যের অবস্থানে শিক্ষা, প্রেম ও সৃজনশীল কাজে গুরুত্ব বাড়তে পারে। প্রত্যাশা পূরণ না হলে হতাশ না হয়ে প্রস্তুতির ঘাটতি খুঁজে বের করুন। প্রেমের সম্পর্কে অযাচিত উপদেশ এড়িয়ে চলুন এবং আর্থিক ঝুঁকি নেওয়ার আগে সতর্কভাবে বিবেচনা করুন।
আরও পড়ুন: CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টলে অনুমতি নয়, হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশ বাতিল
ডিসক্লেমার: জ্যোতিষশাস্ত্রভিত্তিক এই বিশ্লেষণ বিশ্বাসনির্ভর। এর কোনও বৈজ্ঞানিক নিশ্চয়তা নেই।


