Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মঙ্গলের মাটিতে কি সত্যিই রয়েছে (Mars Ruby Discovery) চুনি তৈরির উপাদান? নাসার পারসিভারেন্স রোভারের সাম্প্রতিক পর্যবেক্ষণে এমনই সম্ভাবনার ইঙ্গিত পেয়েছেন বিজ্ঞানীরা। তবে লাল গ্রহে মূল্যবান রত্নের সন্ধান পাওয়া এই গবেষণার উদ্দেশ্য নয়। বরং মঙ্গলের শিলায় পাওয়া একটি বিশেষ খনিজের সূত্র ধরে গ্রহটির প্রাচীন ভূতাত্ত্বিক ইতিহাস জানার চেষ্টা করছেন তাঁরা।
সুপারক্যামে বিশেষ ধরনের লাল আলোকচ্ছটা (Mars Ruby Discovery)
মঙ্গলের শিলা পরীক্ষা করতে গিয়ে রোভারের সুপারক্যাম (Mars Ruby Discovery) যন্ত্রে ধরা পড়েছে বিশেষ ধরনের লাল আলোকচ্ছটা। এক্স-রে ফ্লুওরেসেন্স এবং রামন পদ্ধতিতে বিশ্লেষণের সময় ৬৯২.৭ ও ৬৯৪.১ ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যে এই বিকিরণের চিহ্ন পাওয়া যায়। গবেষকদের ধারণা, ক্রোমিয়ামযুক্ত কোরান্ডাম খনিজের উপস্থিতির কারণেই এমন আলো তৈরি হয়েছে। পৃথিবীতে এই খনিজেরই রত্নপাথর রূপ হল চুনি।
আরও পড়ুন: Anna Hazare Controversy: বিজেপি-আরএসএসের মদতে আন্দোলন? সোনিয়ার দাবিকে ‘ভুয়ো’ বললেন আন্না হাজারে
অ্যান ওল্লিলার নেতৃত্বাধীন গবেষক দলের এই পর্যবেক্ষণ প্রকাশিত হয়েছে ‘জিওফিজিক্যাল রিসার্চ লেটার্স’ পত্রিকায়। গবেষকেরা অবশ্য স্পষ্ট করেছেন, মঙ্গলে সরাসরি চুনি পাওয়া যায়নি। বরং কোরান্ডাম স্ফটিকের উপস্থিতির সম্ভাব্য প্রমাণ মিলেছে।
এই আবিষ্কার ঘিরে নতুন প্রশ্ন তৈরি হয়েছে। পৃথিবীতে শিলার রূপান্তরের পিছনে প্লেট টেকটনিকের ভূমিকা থাকলেও মঙ্গলে সেই ব্যবস্থা নেই। তা হলে সেখানে কোরান্ডাম তৈরি হল কী ভাবে? বিজ্ঞানীদের অনুমান, অতীতে কোনও শক্তিশালী উল্কা বা গ্রহাণুর আঘাতে সৃষ্ট প্রচণ্ড তাপ শিলার গঠন বদলে দিতে পারে।


