Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নিজের ফোনে সরকার আড়ি পাতছে, শুক্রবার (Rahul Gandhi) এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এই অভিযোগকে কেন্দ্র করে নতুন করে সরগরম জাতীয় রাজনীতি। শুধু অভিযোগ তুলেই থেমে থাকেননি কংগ্রেস নেতা। সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রকাশ্য মঞ্চে বিতর্কে বসার চ্যালেঞ্জও জানিয়েছেন তিনি।
সমাজমাধ্যমে পোস্ট (Rahul Gandhi)
শুক্রবার সমাজমাধ্যম (Rahul Gandhi) এক্সে একটি পোস্ট করে নিজের বক্তব্য তুলে ধরেন রাহুল গান্ধী। তাঁর দাবি, তাঁর ফোনে নজরদারি চালানো হচ্ছে বলে প্রধানমন্ত্রীও অবগত। এই বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখোমুখি আলোচনায় বসতে চান তিনি। রাহুলের বক্তব্য, প্রধানমন্ত্রী যদি প্রকাশ্য বিতর্কে অংশ নিতে রাজি হন, তাহলে দেশের মানুষের সামনে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর স্পষ্ট হয়ে যাবে।
রাহুলের খোলাখুলি ইঙ্গিত
পোস্টে রাহুল আরও ইঙ্গিত দেন, এই বিতর্কের মাধ্যমেই বোঝা যাবে কারা বিদেশি শক্তির প্রভাবে কাজ করছেন এবং কারা দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করছেন বলে অভিযোগ উঠছে। তাঁর মতে, খোলা মঞ্চে আলোচনা হলে এই বিষয়গুলি নিয়ে সাধারণ মানুষের সামনে প্রকৃত অবস্থান স্পষ্ট করা সম্ভব হবে।
আরও পড়ুন: Winter Delay: রাজ্যে শীতের অপেক্ষা আরও বাড়তে চলেছে! সাইক্লোনই শীতের পথে বাধা, বলছেন পরিবেশবিদরা
উল্লেখ্য, ফোনে আড়ি পাতা বা নজরদারির অভিযোগ ভারতীয় রাজনীতিতে নতুন নয়। অতীতেও বিরোধী নেতাদের তরফে এমন অভিযোগ উঠেছে।


