Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: সিরিজ জয়ের হাতছানি ছিল ভারতের সামনে (IND VS NZ)। চতুর্থ ওয়ানডে জিতলেই পাঁচ ম্যাচের সিরিজ পকেটে পুরে ফেলতেন শ্রেয়াস আইয়াররা। কিন্তু ব্যাটিংয়ের চূড়ান্ত ব্যর্থতায় সব হিসাব ওলটপালট। নিউজিল্যান্ডের কাছে ২৪৪ রানে হারল ভারত। ৩৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৮৯ রানেই শেষ হয়ে গেল ভারতীয় ইনিংস। ওয়ানডে ক্রিকেটে ২৬ বছরের মধ্যে এটাই ভারতের সবচেয়ে বড় ব্যবধানের হার। এই জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ব্যবধান কমিয়ে ১-২ করল কিউয়িরা।
প্রথম ওভারেই তিন উইকেট, দুঃস্বপ্নের শুরু (IND VS NZ)
ভারতের ইনিংসের শুরুটা ছিল এক কথায় দুঃস্বপ্ন। ৩৩৪ রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই তিন উইকেট হারিয়ে বসে ভারত। কোনও রান না করেই সাজঘরে ফিরলেন রোহিত শর্মা, বিরাট কোহলি এবং শ্রেয়াস আইয়ার। ম্যাট হেনরির প্রথম ওভারেই কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় ভারতীয় দল। প্রথম পাঁচ বলের মধ্যেই রোহিত ও কোহলির উইকেট হারায় ভারত। ওভারের শেষ বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন শ্রেয়সও। প্রথম ওভার শেষে স্কোরবোর্ডে কোনও রান নেই, অথচ তিন উইকেট পড়ে গিয়েছে! এমন বিপর্যয়ের মুখে এর আগে কখনও পড়তে হয়নি ভারতকে।
একাই ছয় উইকেট হেনরির (IND VS NZ)
এর পর আর ঘুরে দাঁড়ানোর সুযোগ দেননি কিউয়ি বোলারেরা। একাই ২৭ রান দিয়ে ছয় উইকেট তুলে নেন হেনরি। তাঁকে যোগ্য সঙ্গত দেন ম্যাথিউ ফিশার। ৩১ রানে তিন উইকেট নেন তিনি। কাইল জেমিসনের ঝুলিতে একটি উইকেট।
এই ম্যাচে ছিলেন না শুভমান গিল ও কেএল রাহুল। টেস্ট শিবিরে যোগ দিতে ওয়ানডে দল ছেড়েছিলেন দুই অভিজ্ঞ ব্যাটার। তাঁদের অনুপস্থিতিতে সুযোগ পেয়েছিলেন ঈশান কিষান ও রুতুরাজ গায়কোয়াড়। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারলেন না কেউই। দলের ব্যাটিংয়ের ধার যে অনেকটাই কমে গিয়েছে, তা স্পষ্ট হয়ে গেল এই ম্যাচে।
বিরল লজ্জার তালিকায় ভারত (IND VS NZ)
ভারতের ব্যাটিং বিপর্যয় অবশ্য নতুন নয়। ২০১০ সালে ডাম্বুলায় শ্রীলঙ্কার বিরুদ্ধে একই ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন রোহিত ও কোহলি। ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেটে এই নিয়ে দ্বিতীয়বার দু’জনেই কোনও রান না করে ফিরলেন।
তবে শূন্য রানে তিন উইকেট হারানোর নজির আরও বিরল। ওয়ানডেতে পঞ্চমবার এমন ঘটনা ঘটল। চলতি বছরেই মিরপুরে বাংলাদেশের বিরুদ্ধে শূন্য রানে তিন উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া। প্রথমবার এমন বিপর্যয় ঘটেছিল ১৯৮৩ সালের বিশ্বকাপে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শূন্য রানে তিন উইকেট হারিয়েছিল পাকিস্তান। ১৯৯৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে এবং ২০০৩ সালের বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধেও একই পরিস্থিতির মুখে পড়েছিল পাকিস্তান ও বাংলাদেশ। এবার সেই তালিকায় যুক্ত হল ভারতের নাম।
ঈশান-অক্ষর ছাড়া কেউই দাঁড়াতে পারলেন না (IND VS NZ)
শুক্রবার রুতুরাজ গায়কোয়াড়ও দলকে ভরসা দিতে পারেননি। পাঁচ রান করে জেমিসনের শিকার হন তিনি। মাত্র ন’ রানে চার উইকেট হারানোর পর ভারতের সামনে লক্ষ্য ছিল কোনও রকমে হারের ব্যবধান কমানো। ঈশান কিষান ৫৩ বলে ২৭ রান করেন। অক্ষর প্যাটেল করেন ৩৬ বলে ২১। নমন ধীরের ব্যাট থেকে আসে ২৪ বলে ২১ রান। বাকিরা কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। আকিব নবি পাঁচ, কুলদীপ যাদব এক এবং গুরনুর ব্রার দু’রান করে ফেরেন। শেষ পর্যন্ত ২৬.৪ ওভারে ৮৯ রানেই শেষ হয় ভারতের ইনিংস।
উইল ইয়ংয়ের শতরানে বড় রান নিউজিল্যান্ডের (IND VS NZ)
এর আগে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের অধিনায়ক শ্রেয়স আয়ার। সেই সিদ্ধান্তের সুযোগ নিয়ে বড় রান তোলে নিউজিল্যান্ড। ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ৩৩৩ রান করে তারা। কিউয়িদের হয়ে দুরন্ত শতরান করেন উইল ইয়ং। ১০৮ বলে ১২৫ রানের ইনিংসে ছিল ১৪টি চার ও চারটি ছয়।
যদিও মাত্র পাঁচ রানেই আউট হয়ে যেতে পারতেন ইয়ং। আকিব নবির বলে খোঁচা দিয়ে স্লিপে সহজ ক্যাচ দিয়েছিলেন তিনি। কিন্তু প্রথম স্লিপে দাঁড়ানো রোহিত শর্মা সেই ক্যাচ তালুবন্দি করতে পারেননি। জীবন ফিরে পেয়ে সেঞ্চুরি হাঁকান কিউয়ি ব্যাটার। গোটা ম্যাচে ভারতীয় ফিল্ডারদের একাধিক ক্যাচ ফসকানোও দলের বিপক্ষে গিয়েছে।
ওপেনিংয়ে ইয়ংয়ের সঙ্গী টিম সেইফার্ট করেন ৪৮ বলে ৫৮ রান। ফিন অ্যালেনের ব্যাট থেকে আসে ৩০ বলে ৪১। মিচেল স্যান্টনার ২৪, ক্রিস্টিয়ান ক্লার্ক ২২ এবং কাইল জেমিসন অপরাজিত ১৯ রান করেন।
বোলারদের লড়াইও কাজে এল না (IND VS NZ)
ভারতের বোলারদের মধ্যে অক্ষর প্যাটেল ৩৯ রান দিয়ে দু’টি উইকেট নেন। আকিব নবি ৫৯ রানে দু’টি এবং গুরনুর ব্রার ৬৯ রানে দু’টি উইকেট পান। নমন ধীর ২৯ রানে একটি উইকেট নেন। আর্শদীপ সিং ৫৫ রান খরচ করে একটি উইকেট পেলেও কিউয়িদের রান তোলার গতি আটকাতে পারেননি।
বে ওভালের পিচে ব্যাটিংয়ের জন্য বিশেষ কোনও অসুবিধা ছিল না। বিপজ্জনক সুইংও চোখে পড়েনি। সেই উইকেটেই ভারতের ব্যাটিং বিপর্যয় আরও বেশি করে প্রশ্ন তুলে দিল।
২৪৫ রানের হারের রেকর্ড অল্পের জন্য অক্ষত (IND VS NZ)
ওয়ানডে ক্রিকেটে রানের ব্যবধানে ভারতের সবচেয়ে বড় হার ২৪৫ রানের। ২০০০ সালের ২৯ অক্টোবর শারজায় কোকাকোলা চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই লজ্জার মুখে পড়েছিল ভারত (IND VS NZ)। শ্রীলঙ্কার দেওয়া ২৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৫৪ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল।
আরও পড়ুন: Youth Olympics: যুব অলিম্পিকে ইতিহাস গুঞ্জনের, বক্সিংয়ে ভারতের প্রথম মহিলা সোনা
শুক্রবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে হার ২৪৪ রানে। অর্থাৎ, ভারতের সবচেয়ে বড় হারের রেকর্ড অল্পের জন্য অক্ষত রইল। তবে কিউয়ি মুলুকে শ্রেয়াসদের এই পরাজয় ভারতীয় ক্রিকেটের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম বড় বিপর্যয় হয়ে থাকল।



