Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রিমিক মাঝি: আগেই জানিয়েছিলেন (Kolkata Ward Delimitation) মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা কর্পোরেশনের ওয়ার্ডের ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করল রাজ্য। রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের অতিরিক্ত প্রধান সচিব মামলা দায়ের করেছেন। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা।
তিন সপ্তাহের মধ্যে ফলকনামা জমা দেওয়ার নির্দেশ (Kolkata Ward Delimitation)
কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড (Kolkata Ward Delimitation) এর পুনর্বিন্যাস করে ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করা হয়। এই পুনর্বিন্যাসকে একতরফা, অপ্রাসঙ্গিক বলে অভিযোগ করে এবং অন্তর্বর্তী স্থগিতাদেশের আবেদন করে গত ১১ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন কসবার সিপিআইএম নেতা দীপু দাস। বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য্যর সিঙ্গেল বেঞ্চ ডিলিমিটেশনের উপর কোনও অন্তবর্তী নির্দেশ না দিলেও সব পক্ষকে তিন সপ্তাহের মধ্যে ফলকনামা জমা দেওয়ার নির্দেশ দেন।
ডিভিশন বেঞ্চের দ্বারস্থ (Kolkata Ward Delimitation)
কিন্তু মামলাকারী আশঙ্কা করেন এর মধ্যে যদি কমিশন ভোটে নির্ঘণ্টায় প্রকাশ করে দেয় তাহলে এই মামলার যৌক্তিকতা থাকবে না। তাই সিঙ্গেল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন।
গত ৬ নভেম্বর হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের বেঞ্চ নির্দেশ দেন যতক্ষণ না সিঙ্গেল বেঞ্চে এই মামলার নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কমিশন নির্বাচনের কোনও নির্ঘন্ট বা সূচি প্রকাশ করতে পারবে না।
আরও পড়ুন: Abhishek Banerjee: পুলিশকে হুমকির অভিযোগ, থানায় তলব অভিষেককে!
ডিভিশন বেঞ্চের এই নির্দেশ যে পছন্দ হয়নি তা প্রকাশ্যে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা আগেই জানিয়েছিলেন তিনি। সেইমতো এবার কলকাতা কর্পোরেশনের বিষয় নিয়ে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্যের হয়ে সুপ্রিমকোর্টে মামলা দায়ের করলেন পুর ও নগরোন্নয়ন দফতরের অতিরিক্ত প্রধান সচিব।


