Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বৈদিক জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে সাহস (Mangal Gochar 2026), শক্তি, উদ্যম ও পরাক্রমের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। জ্যোতিষ গণনা অনুযায়ী, ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার রাত ৮টা ১৪ মিনিটে মঙ্গল সিংহ রাশিতে প্রবেশ করেছে। আগামী ১০ মার্চ ২০২৭ পর্যন্ত এই রাশিতেই অবস্থান করবে লাল গ্রহ। সিংহ রাশির অধিপতি সূর্য এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্য ও মঙ্গলের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ফলে এই গোচরকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন জ্যোতিষীরা।
এবার দেখে নেওয়া যাক, তুলা থেকে মীন-কোন রাশির জাতকদের কেমন কাটতে পারে আগামী চার মাস।
কোন রাশির ভাগ্যে কী আছে লেখা? (Mangal Gochar 2026)
- তুলা: বিনিয়োগের ক্ষেত্রে ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে। তবে অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে। প্রেমের সম্পর্কে ঝামেলা এড়িয়ে চলুন।
- বৃশ্চিক: চাকরি ও ব্যবসায় উন্নতির সুযোগ আসবে। সামাজিক সম্মান বাড়তে পারে। দাম্পত্য জীবনেও সুখের পরিবেশ থাকবে। তবে কর্মক্ষেত্রে কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না।
- ধনু: ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। ভাগ্যের সহায়তায় আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে। পরিবার ও জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন।
- মকর: আর্থিক বিষয়ে সতর্ক থাকা জরুরি (Mangal Gochar 2026)। বড় বিনিয়োগ ও লেনদেন আপাতত এড়িয়ে চলুন। স্বাস্থ্য এবং সম্পর্কের দিকে নজর দিন।
- কুম্ভ: ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। পরিশ্রমের সুফল মিলতে পারে। তবে দাম্পত্য সম্পর্কে বোঝাপড়া বজায় রাখা প্রয়োজন।
- মীন: সাফল্যের জন্য বাড়তি পরিশ্রম করতে হবে। আর্থিক পরিস্থিতি স্থিতিশীল থাকলেও পারিবারিক সমস্যায় ধৈর্য ধরুন।
আরও পড়ুন: Bankura News: বিসর্জনের শোভাযাত্রায় বিবাদ, ধারালো অস্ত্র দিয়ে কোপ! প্রাণ গেল ২৮ বছরের আদিত্যর


