Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: আইপিএলের নিলাম যত এগিয়ে আসছে, ততই বাড়ছে ট্রেড ডিল নিয়ে জল্পনা। কোন ক্রিকেটার কোন দলে যাবেন, নিলামের আগেই বা কোন দল ঘর গুছিয়ে নেবে, তা নিয়ে চলছে চর্চা (Yashasvi Jaiswal)। সেই দৌড়ে এখনও পর্যন্ত কিছুটা পিছিয়ে কলকাতা নাইট রাইডার্স। তবে এবার বড়সড় চমক দিতে পারে শাহরুখ খানের দল। রাজস্থান রয়্যালসের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালকে দলে নিতে আগ্রহী কেকেআর। তাঁকে পেতে বিনিময়ে তিন ক্রিকেটারকে ছাড়তেও নাকি প্রস্তুত নাইট শিবির। কিন্তু কারা রয়েছেন সেই তালিকায়?
যশস্বী এলে মিটতে পারে একাধিক সমস্যা (Yashasvi Jaiswal)
হার্দিক পাণ্ডিয়াকে দলে পাওয়ার আশা পূরণ হয়নি কেকেআরের। তার উপর দলের পরবর্তী অধিনায়ক কে হবেন, তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। সবচেয়ে বড় চিন্তা ওপেনিং জুটি। এই পরিস্থিতিতে যশস্বীকে দলে পেলে এক ঢিলে একাধিক সমস্যার সমাধান হতে পারে নাইটদের। দীর্ঘদিন ধরেই একজন তরুণ, আগ্রাসী ভারতীয় ওপেনারের খোঁজে রয়েছে কলকাতা। যশস্বী সেই অভাব পূরণ করতে পারেন। পাশাপাশি ভবিষ্যতে নেতৃত্বের দায়িত্বও তাঁর হাতে তুলে দেওয়ার সুযোগ থাকবে।
ট্রেডের তালিকায় ক্যামেরন গ্রিন! (Yashasvi Jaiswal)
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাংবাদিকের দাবি, যশস্বীকে পেতে যথেষ্ট আগ্রহী কেকেআর। বিনিময়ে অন্তত তিন ক্রিকেটারকে রাজস্থানের হাতে তুলে দেওয়ার প্রস্তাব দিতে পারে তারা। যদিও সেই ক্রিকেটারদের নাম এখনও প্রকাশ্যে আসেনি। তবে তালিকায় রয়েছেন এক তারকা বিদেশি অলরাউন্ডার। তাঁর ফিটনেস এবং আগামী এক দিনের বিশ্বকাপের আগে আন্তর্জাতিক দায়িত্বের কারণে আইপিএলে কতটা পাওয়া যাবে, তা নিয়ে সংশয় রয়েছে। সব মিলিয়ে ইঙ্গিত যাচ্ছে ক্যামেরন গ্রিনের দিকেই। গত নিলামে প্রায় ২৫ কোটি টাকা খরচ করে তাঁকে দলে নিয়েছিল কেকেআর। কিন্তু প্রত্যাশা অনুযায়ী এখনও সেই বিনিয়োগের প্রতিদান মেলেনি।
দুই ভারতীয় ক্রিকেটারকে ছাড়তে পারে কেকেআর? (Yashasvi Jaiswal)
শুধু গ্রিন নন, তালিকায় রয়েছেন আরও দুই ভারতীয় ক্রিকেটার। তাঁদের মধ্যে একজনের বিদায় কার্যত নিশ্চিত বলে দাবি করা হচ্ছে। যদিও কারও নামই আনুষ্ঠানিকভাবে সামনে আসেনি। তবে এই ট্রেড ডিল বাস্তবায়িত হলে রাজস্থানকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। যশস্বীকে ছেড়ে দিলে বৈভব সূর্যবংশীর সঙ্গে ওপেনিংয়ে কাকে নামানো হবে, সেই প্রশ্ন উঠবে। ফলে পরিবর্ত হিসেবে একজন ভারতীয় ওপেনার খুঁজতে হবে রাজস্থানকে। অন্যদিকে, দলের বোলিং অলরাউন্ডারের প্রয়োজনও রয়েছে। কেকেআরের প্রস্তাবে সেই চাহিদা পূরণ হবে কি না, সেটাই দেখার।
রাজস্থানে কি ক্রমশ কোণঠাসা যশস্বী? (Yashasvi Jaiswal)
২০২০ সাল থেকে রাজস্থান রয়্যালসের জার্সিতে খেলছেন যশস্বী। ইতিমধ্যেই আড়াই হাজারের বেশি আইপিএল রান করেছেন তিনি। একটা সময় দলের ভবিষ্যৎ নেতা হিসেবেও তাঁকে ভাবা হচ্ছিল। কিন্তু গত মরশুমে বদলে যায় পরিস্থিতি। সঞ্জু স্যামসন দল ছাড়ার পর অধিনায়ক করা হয় রিয়ান পরাগকে। নেতৃত্বের দায়িত্ব পাননি যশস্বী। তার উপর ভারতীয় ক্রিকেটে দ্রুত উত্থান ঘটেছে ১৫ বছর বয়সি বৈভব সূর্যবংশীর। তাঁর সঙ্গে ওপেন করতে হচ্ছে যশস্বীকে। ফলে নিজের পারফরম্যান্স ভালো হলেও বৈভবের উত্থানের আড়ালে কিছুটা চাপা পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন: Gautam Gambhir: রোহিত-কোহলির ব্যর্থতায় গম্ভীরের তোপ, কাঠগড়ায় ‘রো-কো’!
কেকেআরে এলে নেতৃত্বের দরজাও খুলতে পারে (Yashasvi Jaiswal)
এই পরিস্থিতিতে কেকেআরে যোগ দিলে যশস্বীর সামনে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। ওপেনিংয়ে নিয়মিত খেলার পাশাপাশি ভবিষ্যতে নেতৃত্বের দাবিদার হিসেবেও উঠে আসতে পারেন তিনি (Yashasvi Jaiswal)। তবে তিন ক্রিকেটারের বিনিময়ে রাজস্থান তাঁকে ছাড়তে রাজি হবে কি না, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। নিলামের আগে এই ট্রেড ডিল বাস্তবায়িত হলে আইপিএলের দলবদলের বাজারে যে বড়সড় আলোড়ন তৈরি হবে, তা বলাই যায়।



