Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যের পরিচ্ছন্নতা বজায় রাখতে (Agnimitra Paul) কখনও কলকাতা, কখনও আসানসোলের রাস্তায় দেখা যাচ্ছে তাঁকে। রাস্তা থেকে জঞ্জাল সরানো, ফুটপাথ দখলমুক্ত করা কিংবা বেআইনি পার্কিং বন্ধ করা নিয়ে বারবার সরব হয়েছেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তবে প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি ইদানীং লেখালেখিতেও বেশ আগ্রহী হয়ে উঠেছেন তিনি। কখনও কবিতার মাধ্যমে তিলোত্তমার কথা তুলে ধরছেন, আবার কখনও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ঘটনা নিয়ে নিজের ভাবনা প্রকাশ করছেন। এবার তাঁর কলমে উঠে এল বামফ্রন্টের ৩৪ বছরের শাসনকাল।
সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট (Agnimitra Paul)
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেছেন অগ্নিমিত্রা (Agnimitra Paul)। সেখানে নিজের লেখা একটি ছড়া পাঠ করতে শোনা গিয়েছে তাঁকে। ছড়াটির নাম দিয়েছেন ‘হিংটিংছট’। ভিডিয়োর শুরুতেই মন্ত্রী জানান, ছোটবেলা থেকেই সুকুমার রায়ের লেখা তাঁর খুব প্রিয়। তাঁর কবিতা কখনও ভাবায়, আবার কখনও আবেগপ্রবণ করে তোলে। সেই কবিতার ধরন ও ভাবনা থেকেই অনুপ্রেরণা নিয়ে নিজের ছড়াটি লিখেছেন বলে জানান তিনি।
বামফ্রন্টকে আক্রমণ
ছড়ার মাধ্যমে বামফ্রন্টের দীর্ঘ ৩৪ বছরের শাসনকে আক্রমণ করেছেন অগ্নিমিত্রা। তাঁর লেখায় উঠে এসেছে বন্ধ, ধর্মঘট, মিছিল, শিল্পের অভাব, কর্মসংস্থানের সমস্যা এবং কম্পিউটার চালুর বিরোধিতার প্রসঙ্গ। পাশাপাশি রাজ্যে শিল্পের পরিবেশ ও বেকারত্ব নিয়েও বামেদের কটাক্ষ করেছেন তিনি।
ছড়ার শেষাংশে ভোটের মাধ্যমে মানুষের রাজনৈতিক সিদ্ধান্তের কথা তুলে ধরেছেন মন্ত্রী। তাঁর বক্তব্য, কথার চেয়ে কাজই আসল পরিচয় এবং শেষ পর্যন্ত মানুষের রায়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাজনৈতিক মহলে অগ্নিমিত্রার এই নতুন ছড়া নিয়ে চর্চা শুরু হয়েছে।


