Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: শবরীমালা মন্দিরে পুজো দিতে গিয়ে প্রসাদ (Sabarimala Prasadam Home Delivery) সঙ্গে করে বয়ে আনার ঝামেলা এবার অনেকটাই কমতে চলেছে। ভক্তদের সুবিধার কথা মাথায় রেখে মন্দিরের বিখ্যাত আরবনা পায়েস ও আপ্পম-সহ অন্যান্য প্রসাদ বাড়িতে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে ইন্ডিয়া পোস্ট। ত্রাভাঙ্কুর দেবস্বম বোর্ডের সঙ্গে যৌথভাবে এই পরিষেবা চালু করা হচ্ছে। এর ফলে দেশের যে কোনও প্রান্তে থাকা ভক্তরা সহজেই শবরীমালার প্রসাদ নিজের ঠিকানায় আনাতে পারবেন।
মণ্ডল তীর্থযাত্রা (Sabarimala Prasadam Home Delivery)
আগামী ১৭ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ৪১ দিনের মণ্ডল তীর্থযাত্রা (Sabarimala Prasadam Home Delivery) । সেই মরশুমকে সামনে রেখেই শবরীমালা মন্দির চত্বরে একটি বিশেষ পার্সেল বুকিং কাউন্টার খোলা হচ্ছে। মন্দিরের সান্নিধানম এলাকায় দেবস্বম বোর্ডের আরবনা ও আপ্পম বিক্রির কাউন্টারের কাছেই থাকবে এই কেন্দ্র। ২৪ ঘণ্টাই সেখান থেকে পার্সেল বুক করার সুবিধা পাওয়া যাবে। স্পিড পোস্ট পার্সেল পরিষেবার মাধ্যমে প্রসাদ পৌঁছে দেওয়া হবে ভক্তদের বাড়িতে।
সমস্যা কমবে (Sabarimala Prasadam Home Delivery)
আরবনা পায়েস চাল, গুড় ও ঘি দিয়ে তৈরি শবরীমালার অন্যতম জনপ্রিয় প্রসাদ। পাশাপাশি আপ্পমও ভক্তদের কাছে বিশেষ আকর্ষণীয়। এতদিন মন্দির থেকে প্রসাদ কেনার পর অনেককেই তা সঙ্গে নিয়ে বাড়ি ফিরতে হত। বিশেষ করে ভিড়ের মরশুমে এই ব্যবস্থা বেশ অসুবিধাজনক হয়ে উঠত। নতুন পরিষেবায় সেই সমস্যা কমবে বলেই আশা করা হচ্ছে।
শুধু মন্দির চত্বরেই নয়, দেশের বিভিন্ন পোস্ট অফিস থেকেও শবরীমালার প্রসাদ বুক করার সুযোগ থাকবে। ত্রাভাঙ্কুর দেবস্বম বোর্ডের প্রেসিডেন্ট কে জয়কুমার এবং কেরল সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল অমিতাভ সিং জানিয়েছেন, মন্দির খোলার সঙ্গে সঙ্গেই এই পরিষেবা চালু হয়ে যাবে। নিরাপদ প্যাকেজিং ও নির্ভরযোগ্য ডেলিভারির মাধ্যমে ভক্তদের কাছে প্রসাদ পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।


