Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটনকেন্দ্র ফুকেতে ভয়াবহ অগ্নিকাণ্ডের (Thailand Fire) ঘটনায় প্রাণ হারালেন অন্তত ১১ জন। আহত হয়েছেন আরও ১৬ জন। সোমবার ভোরে পাটং বিচের কাছে একটি বাণিজ্যিক ভবনে এই আগুন লাগে। ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আগুনের সূত্রপাত (Thailand Fire)
সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় (Thailand Fire) সময় ভোর ৩টে ১৭ মিনিট নাগাদ পাটং এলাকায় আগুনের সূত্রপাত হয়। প্রথমে একটি গাড়ি ভাড়ার ব্যবসার ভবনে আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে সংলগ্ন একাধিক বাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে। ফলে দ্রুত ভয়াবহ আকার নেয় পরিস্থিতি।
অন্যদিকে, এএফপির প্রতিবেদন অনুযায়ী, চারতলা ওই বাণিজ্যিক ভবনে একটি রেস্তরাঁ এবং ভাড়ায় থাকার ঘরও ছিল। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। এরপর ঘটনাস্থল থেকে ১১ জনের দেহ উদ্ধার করা হয়। মৃতদের মধ্যে আগুনে পুড়ে এবং ধোঁয়ায় শ্বাসকষ্টের কারণে অনেকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃতদের মধ্যে থাইল্যান্ড ও মায়ানমারের নাগরিক রয়েছেন।
আরও পড়ুন: Abhishek Banerjee: রক্ষাকবচের মেয়াদ শেষ, এবার আদালতের কাছে কী আর্জি অভিষেকের
আহত ১৬ জনের মধ্যে কয়েকজন ধোঁয়ায় শ্বাস নিতে না পেরে অসুস্থ হয়ে পড়েন। আবার কারও শরীরে ভাঙা কাচের আঘাত লেগেছে। কী কারণে এই অগ্নিকাণ্ড, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।


