Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বাংলা ছবির দর্শকদের জন্য সুখবর। আবারও বড় পর্দায় একসঙ্গে ফিরছেন জনপ্রিয় জুটি বিক্রম চট্টোপাধ্যায় ও শোলাঙ্কি রায় (Vikram Solanki)। তাঁদের নতুন ছবি ‘রাজকন্যা’ ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে কৌতূহল। প্রেম, বন্ধুত্ব, বিচ্ছেদ এবং নস্টালজিয়ায় মোড়া এক অন্যরকম গল্প নিয়ে হাজির হতে চলেছেন পরিচালক জয়দীপ বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্যে এসেছে ছবির ফার্স্ট লুকও। ছবির প্রযোজনায় রয়েছে বিক্রম চট্টোপাধ্যায়ের সংস্থা ‘বিক্রম চ্যাটার্জি ফিল্মস’ এবং অভিনব ঘোষের প্রযোজনা সংস্থা ‘ড্রিমস অন সেল’।

‘শহরের উষ্ণতম দিনে’র পর ফের একসঙ্গে (Vikram Solanki)
এর আগে ‘শহরের উষ্ণতম দিনে’ ছবিতে বিক্রম ও শোলাঙ্কির জুটি দর্শকদের মন জয় করেছিল। পর্দায় তাঁদের রসায়ন প্রশংসা পেয়েছিল দর্শকমহলে। এবার আরও একবার প্রেমের গল্পে জুটি বাঁধছেন দুই অভিনেতা। ছবিতে বিক্রমের চরিত্রের নাম দিব্য এবং শোলাঙ্কির চরিত্র সোমদত্তা। স্কুলজীবনের প্রথম প্রেম থেকে শুরু করে কলেজের সম্পর্ক এবং পরবর্তী জীবনের টানাপোড়েন—তিনটি সময়কাল ধরে এগোবে ছবির কাহিনি।
সাড়ে তিন বছরের অপেক্ষার অবসান (Vikram Solanki)
ছবিটি নিয়ে বিক্রম জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই গল্পটি নিয়ে কাজ করার ইচ্ছা ছিল তাঁর। তবে শুরু থেকেই শোলাঙ্কিকে পাশে চেয়েছিলেন তিনি। অভিনেত্রীর অন্যান্য কাজের ব্যস্ততার কারণে ছবিটি বাস্তবায়িত হতে সময় লেগেছে প্রায় সাড়ে তিন বছর। অবশেষে সেই অপেক্ষার অবসান। ছবিতে বিক্রমকে দুটি ভিন্ন বয়সের পর্যায়ে দেখা যাবে। সময়ের সঙ্গে চরিত্রের মানসিকতা ও বাহ্যিক পরিবর্তনও ফুটিয়ে তুলবেন তিনি।

প্রেমের পাশাপাশি বন্ধুত্বের গল্প (Vikram Solanki)
‘রাজকন্যা’য় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বন্ধুত্বেরও। উন্মেষ গঙ্গোপাধ্যায় ও দুর্বার শর্মা অভিনয় করছেন দিব্যর দুই বন্ধু সোয়েব ও অনির্বাণের চরিত্রে। পাশাপাশি সৌরভ চক্রবর্তী, সুতীর্থ সাহা, নয়নীকা সরকার, দেবপ্রসাদ হালদার ও সুদীপ মুখার্জিকেও দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে। পরিচালক জয়দীপ বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘রাজকন্যা’ আসলে বড় হয়ে ওঠার গল্প, একটি গোটা প্রজন্মের গল্প। ফেলে আসা দিন, রাগ, ভালোবাসা, ঝগড়া, বন্ধুত্ব, বিচ্ছেদ এবং জীবনের সেই বিশেষ মানুষটির স্মৃতিই ছবির মূল উপজীব্য।

আরও পড়ুন: Birbhum: বীরভূমে পুলিশকে লক্ষ্য করে গুলি, অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু!
নব্বইয়ের কলকাতায় ফিরবে নস্টালজিয়া
শোলাঙ্কির কথায়, নব্বইয়ের দশকের মিষ্টি প্রেমের ছবি দেখতে দেখতেই তাঁদের বড় হয়ে ওঠা। তাই এমন গল্পে অভিনয়ের প্রস্তাব তাঁর ভালো লেগেছে। নব্বইয়ের দশকের কলকাতা এবং সময়ের সঙ্গে শহরের বদলে যাওয়া চেহারাও ছবির অন্যতম আকর্ষণ হতে চলেছে।



