Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দেবযানী সরকার: দুর্গাঙ্গনের পরিবর্তে বাংলার মাটিতে তিরুপতি বালাজি (Tirupati In West Bengal) মন্দির তৈরির ঘোষণা! মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই নতুন উদ্যোগকে ঘিরেই এখন রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র তরজা। প্রশ্ন উঠছে—এটি কি বাঙালির নিজস্ব সাংস্কৃতিক পরিচয়ের বদলে সর্বভারতীয় হিন্দুত্বের প্রভাব বিস্তারের চেষ্টা?
নিউটাউনে (Tirupati In West Bengal) দুর্গাঙ্গন, শিলিগুড়িতে মহাকাল মন্দির। আগের সরকারের আমলে বাংলার ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে সামনে রেখে এই দুই মন্দির নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল।
তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, “দুর্গাঙ্গন বিশ্বের বৃহত্তম দুর্গাঙ্গন হিসেবে প্রতিষ্ঠিত হবে। দিনে ১ লক্ষ দর্শনার্থী আসতে পারবেন এখানে। ৩৬৫ দিনই এখানে মা দুর্গার পুজোর নিত্য অঙ্গীনা হবে।”
কিন্তু এবার সেই পরিকল্পনার বাইরে গিয়ে নতুন ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বাংলার মাটিতে তৈরি হবে তিরুপতি বালাজি মন্দির! সল্টলেকের জি সি ব্লকে কালীপুজোর উদ্বোধনে এসে মুখ্যমন্ত্রী জানান, এই মন্দির নির্মাণের জন্য মুকেশ আম্বানির সঙ্গে তাঁর কথা হয়েছে।
এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, “মুকেশ আম্বানিজী, অনন্ত আম্বানিজী, তাদেরকে আমি বলেছি তারা রাজিও হয়েছে। ওই ১৭ একর জায়গা তারা কিনে নেবে, বিনা পয়সায় নেবে না। ওখানে তিরুপতি বালাজির একটি সুন্দর মন্দির তারা তৈরি করবে। যে কমার্শিয়াল প্রাইসে নয়, রিজনেবল প্রাইসে সরকার আপনাদের জমি দেবে, আমার একটা শর্ত আছে। ভালো মন্দির বানান, প্রচুর ভক্ত আসবেন। যারা আসবেন, তাদের ফ্রি প্রসাদ দিতে হবে।”
উঠছে রাজনৈতিক প্রশ্ন (Tirupati In West Bengal)
কিন্তু মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে ঘিরেই উঠছে রাজনৈতিক (Tirupati In West Bengal) প্রশ্ন। দুর্গাপুজো বাঙালির নিজস্ব সংস্কৃতি ও আবেগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। নিউটাউনে দুর্গাঙ্গন তৈরির উদ্যোগও ছিল সেই আবেগকে কেন্দ্র করেই। অন্যদিকে, তিরুপতি বালাজি মন্দির দক্ষিণ ভারতের ধর্মীয় ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতীক। বাংলার মাটিতে সেই মন্দির নির্মাণের উদ্যোগ কি অন্য রাজ্যের সংস্কৃতিকে বাংলায় নিয়ে আসার চেষ্টা? বিজেপির বিরুদ্ধে কি বাঙালির নিজস্ব সাংস্কৃতিক পরিচয়ের বদলে সর্বভারতীয় হিন্দুত্বের সংস্কৃতি প্রতিষ্ঠার অভিযোগ উঠবে? রাজনৈতিক মহলে উঠছে সেই প্রশ্ন।
রাজনৈতিক বিশ্লেষক রবীন্দ্রনাথ ভট্টাচার্য (Tirupati In West Bengal) জানিয়েছেন, “দুর্গাঙ্গনের যে জায়গা সেটা আগের সরকার দুর্গা মন্দির কথা করার কথা ভেবেছিলেন, এটা কিন্তু একটা সাংস্কৃতিক ঐতিহ্যের কথা ভেবে। কারণ ২০২১ সালে ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি, ইউনেস্কো এই লিস্টে দুর্গাপূজাকে স্বীকৃতি দেয়। সুতরাং দুর্গাপূজা বাঙালির অস্মিতার সঙ্গে যুক্ত, বাঙালির সংস্কৃতির সঙ্গে যুক্ত আর বাঙালির হিন্দু ধর্মের সঙ্গে তো নিশ্চিত যুক্ত। এখন সেই জায়গায় যদি নিশ্চিত হিন্দুদের আরাধ্য দেবতা তিরুপতি বালাজির মন্দির হয় এবং সেটা আম্বানির তত্ত্বাবধানে, তাহলে বাঙালি অস্মিতায় তো একটা ঘা লাগছেই।
তার কারণ বাঙালি দুর্গা মাতার সঙ্গে বা দুর্গাপূজার সঙ্গে যতখানি ওতোপ্রোতভাবে যুক্ত, তিরুপতি বালাজি দেবতাকে মেনে নিলেও বা তাকে সম্পূর্ণভাবে গ্রহণ করল, তার সঙ্গে ততখানি সাংস্কৃতিকভাবে ওতোপ্রোতভাবে যুক্ত নয়।
সুতরাং বাঙালি অস্মিতায় ঘা লাগছে এবং বাঙালি অস্মিতার বিরুদ্ধে গিয়ে শুভেন্দু অধিকারী বস্তুতপক্ষে একটা কর্পোরেট হাউজ আম্বানিকে তিনি তাঁর তুষ্টি বিধানের জন্য, তিনি যেভাবে চাইছেন, সেভাবে দিতে চাইছেন। ফ্রি প্রসাদ খাওয়ানোর কথাটা তো বাপুলতা মাত্র। আমরা যেখানেই যাই, মন্দিরে চাইলে খুব অল্প পয়সাও দিয়ে প্রসাদ পাই। সেই রামকৃষ্ণ মিশন থেকে আরম্ভ করে সব জায়গাতেই তো। তো সেখানেও সেটা করতে পারত। ফ্রি প্রসাদ আম্বানি দেবে, তার জন্য বাঙালিকে সেখানে একটা মন্দিরের জায়গা করে দিতে হবে, এটা তো একটা বড় ব্যাপার নয়।”
প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের বক্তব্য, মন্দিরের বদলে ওই জমিতে গুরুত্ব পাক মেধা ও উৎকর্ষের বিকাশ।
তিনি বলেছেন, “আপনারা দুর্গাঙ্গন এবং হচ্ছে তিরুপতি (Tirupati In West Bengal) নিয়ে ব্যাথিত। আমি তো ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট নিয়ে চিন্তিত। যেখানে উৎকর্ষতা, মেধা, যেখান থেকে ভারতবর্ষের আরও ব্যাপ্তি সারা দুনিয়াকে কন্ট্রোল করার জায়গা, যেখান থেকে আমরা এত ডাটা সাইন্স ডাটা সাইন্স করি, যেখান থেকে সামগ্রিকভাবে কোথায় আছি কোথায় নেই সেই কম্প্রেশন তৈরি করার যে জায়গা, সেটাকেই তুলে নিয়ে চলে যেতে চাইছেন। কারণ জওহরলাল নেহরুর নাম আছে।
এবার দুর্গার মায়ের নাম আছে তাই তুলতে চাইছে, তাই কোন এক বাবাকে নিয়ে এসেছিল, সে কৃষ্ণকে বেকা বলেছে, কালীকে বলবে, একটা লোকের কেন দাঁড়িয়ে আছে? এরপরের দিন বলবে কালী ঠাকুরকে দেখে আর আমি বলতে চাইছি, ভাই জওহরলাল নেহরুকেই মানতে চাইছে না, প্রশান্ত কুমার মহলনবীশকে মানতে চাইছে না, ভাই তোমার এক গোবর খাওয়া কোন বিজ্ঞানীকে নিয়ে এসো আর নরেন্দ্র মোদির নাম নাও সঙ্গে নিয়ে রাজারহাটে বড় আর একটা জায়গা নাও, সেখানে আর একটা আইএসআই এর মতো কোন জিনিস করে দাও, কোন অসুবিধা নেই।” (Tirupati In West Bengal)
আরও পড়ুন: Char Dham: যাঁদের সামর্থ্য নেই, তাঁদেরও চারধাম দর্শনের সুযোগ দিতে উদ্যোগী রাজ্য সরকার
দুর্গাপুজো শুধু ধর্মীয় উৎসব নয়, বাঙালির সামাজিক ও সাংস্কৃতিক পরিচয়েরও (Tirupati In West Bengal) অন্যতম প্রতীক। ইউনেস্কোর স্বীকৃতিও সেই ঐতিহ্যের আন্তর্জাতিক স্বীকৃতি। অন্যদিকে, তিরুপতি বালাজি মন্দির দক্ষিণ ভারতের এক গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠান। ফলে বাংলার মাটিতে এই মন্দির নির্মাণের ঘোষণা ঘিরে প্রশ্ন উঠছে, রাজ্যের ধর্মীয় পর্যটনের পরিসর বাড়ানোই কি সরকারের লক্ষ্য, নাকি বাঙালির সাংস্কৃতিক পরিচয়ের উপর সর্বভারতীয় হিন্দুত্বের নতুন ছাপ? মন্দির নির্মাণের ঘোষণার পাশাপাশি এখন এই রাজনৈতিক প্রশ্নই বড় হয়ে উঠছে।


