Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: সোশাল মিডিয়া এখন শুধু বিনোদন কিংবা জনপ্রিয়তা অর্জনের মাধ্যম নয়, উপার্জনেরও অন্যতম বড় জায়গা (Aishwarya Mukherjee)। ইউটিউব, ফেসবুক ও ইনস্টাগ্রামকে হাতিয়ার করে বহু কনটেন্ট ক্রিয়েটর আজ নিজেদের আলাদা পরিচিতি তৈরি করেছেন। তাঁদের মধ্যে বাংলার প্রথম দিকের জনপ্রিয় ক্রিয়েটর জুটি প্রীতম ও জেফার বিশেষভাবে পরিচিত। তাঁদের ব্যক্তিগত জীবন ও বিয়ে ঘিরে একসময় কম বিতর্ক হয়নি। সম্প্রতি জেফারকে নিয়েও এক ইউটিউবারের বিস্ফোরক অভিযোগ সামনে এসেছিল। এবার নতুন করে বিতর্কে জড়ালেন জেফারের বোন ঐশ্বর্য মুখোপাধ্যায়।

লাইফস্টাইল ভ্লগ থেকে পোশাকের ব্যবসা (Aishwarya Mukherjee)
ক্রিয়েটর হিসেবে যথেষ্ট জনপ্রিয় ঐশ্বর্য মুখোপাধ্যায়। একটা সময় মূলত লাইফস্টাইল ভ্লগের মাধ্যমেই দর্শকদের কাছে পরিচিতি পেয়েছিলেন তিনি। ব্যক্তিগত জীবন ও পড়াশোনা নিয়েও অতীতে বিতর্কে জড়িয়েছিলেন। তবে এবার তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের কেন্দ্রবিন্দু ব্যক্তিগত জীবন নয়, বরং পোশাকের ব্যবসা।
সোশাল মিডিয়ায় জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ব্যবসায় নামা এখন নতুন কিছু নয়। সেই পথেই কয়েক বছর আগে পোশাকের ব্যবসা শুরু করেন ঐশ্বর্য। তাঁর ব্যবসার নাম ‘অ্যাশ কালেকটিভ’। বেহালায় রয়েছে একটি আউটলেট। অনলাইন এবং অফলাইন, দুই মাধ্যমেই পোশাক বিক্রি করেন তিনি (Aishwarya Mukherjee)।
৯৯৯ টাকার পোশাকের দাম বেড়ে হল প্রায় ১৯০০! (Aishwarya Mukherjee)
অভিযোগকারী এক তরুণীর দাবি অনুযায়ী, পুজোর বেশ কিছুদিন আগে ঐশ্বর্যর লাইভ দেখে একটি পোশাক পছন্দ হয়েছিল তাঁর। সেই পোশাক অর্ডার করার জন্য নির্দিষ্ট নম্বরে যোগাযোগ করেন তিনি। প্রথমে পোশাকটির দাম জানানো হয় ৯৯৯ টাকা। কিন্তু পরবর্তীকালে তাঁকে জানানো হয়, ভুল করে দাম বলা হয়েছিল। পোশাকটি কিনতে হলে আরও ৯০০ টাকা দিতে হবে। ক্রেতার দাবি, সেই অতিরিক্ত টাকাও তিনি পাঠিয়ে দেন। কিন্তু টাকা দেওয়ার পরেও হাতে আসেনি কোনও ট্র্যাকিং আইডি। বারবার জানতে চাইলেও তাঁকে আশ্বস্ত করা হয় যে, চিন্তার কোনও কারণ নেই, পোশাক পৌঁছে যাবে।
পুজো পেরিয়ে গেল, তবুও মিলল না অর্ডার করা পোশাক! (Aishwarya Mukherjee)
পুজো যত এগিয়ে আসতে থাকে, ততই পোশাকের ডেলিভারি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন ওই তরুণী। বারবার যোগাযোগ করে অর্ডারের অবস্থান জানতে চান তিনি। অভিযোগ, প্রতিবারই তাঁকে জানানো হয়, পোশাকটি ট্রানজিটে রয়েছে। কিন্তু দিনের পর দিন কেটে গেলেও পোশাক পৌঁছয়নি তাঁর কাছে। এমনকী পুজোও পেরিয়ে যায়। শেষ পর্যন্ত বাধ্য হয়ে নিজের অভিজ্ঞতার কথা সোশাল মিডিয়ায় প্রকাশ করেন ওই ক্রেতা। আর তারপরেই শুরু হয় নতুন বিতর্ক।

আরও পড়ুন: Anna Hazare Controversy: বিজেপি-আরএসএসের মদতে আন্দোলন? সোনিয়ার দাবিকে ‘ভুয়ো’ বললেন আন্না হাজারে
কমেন্ট বক্সে একাধিক অভিযোগ, উঠছে প্রতারণার প্রশ্ন
ওই তরুণীর পোস্ট সামনে আসতেই কমেন্ট বক্সে একাধিক নেটিজেন নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। কারও অভিযোগ, সোশাল মিডিয়ায় জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। কেউ আবার জেফার ও ঐশ্বর্যকে একসঙ্গে কটাক্ষ করে মন্তব্য করেছেন। যদিও এই সমস্ত অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। অন্যদিকে, কয়েকজনের দাবি, অভিযোগকারী যে নম্বরে অর্ডার করেছিলেন, সেটি আসল ‘অ্যাশ কালেকটিভ’-এর নয়। অর্থাৎ, তিনি ভুয়ো কোনও বিক্রেতার ফাঁদে পড়ে থাকতে পারেন।



