Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আবারও ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া (Indonesia Earthquake)। মঙ্গলবার সকালে দেশের পূর্বাঞ্চলে শক্তিশালী কম্পন অনুভূত হয়। প্রাথমিকভাবে ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৭.৪ বলে জানানো হলেও পরবর্তী সময়ে তা সংশোধন করে ৬.৬ করা হয়েছে। ভূমিকম্পের জেরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। তবে এখনও পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি।
কম্পনের উৎসস্থল (Indonesia Earthquake)
ভূকম্পন বিশেষজ্ঞদের দেওয়া তথ্য (Indonesia Earthquake) অনুযায়ী, কম্পনের উৎসস্থল ছিল বান্দা সাগর। মালুকু প্রদেশের কাই দ্বীপপুঞ্জের তুয়াল শহর থেকে প্রায় ১৪৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল ভূমিকম্পের কেন্দ্র। প্রাথমিক পর্যবেক্ষণের পর বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই কম্পনের কারণে সুনামি তৈরি হওয়ার আশঙ্কা নেই। তাই উপকূলবর্তী এলাকাগুলির জন্য আপাতত কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি।
কেন ভূমিকম্প প্রবণ এলাকা?
প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে ইন্দোনেশিয়া বরাবরই অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দেশটি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’-এর অন্তর্গত। এই অঞ্চলে একাধিক টেকটোনিক প্লেটের সংঘর্ষ ও গতিবিধির ফলে প্রায়ই ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে।
আরও পড়ুন: Saturn Transit 2026: শনির কৃপায় কাটবে দুর্ভোগ? আর্থিক উন্নতি ও সাফল্যের যোগ ৪ রাশির
২০০৪ সালের ২৬ ডিসেম্বরের ভয়াবহ বিপর্যয়ের স্মৃতিও এখনও তাজা। সে দিন সুমাত্রার আচেহ উপকূলের কাছে ৯.১ মাত্রার ভূমিকম্পের পর ভারত মহাসাগরে বিধ্বংসী সুনামি তৈরি হয়েছিল। ভারত-সহ ১৭টি দেশের উপকূলে আছড়ে পড়েছিল সেই ঢেউ। প্রাণ হারিয়েছিলেন অসংখ্য মানুষ।


