Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: আইপিএলে ক্রিকেটার হিসেবে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) দীর্ঘ যাত্রায় ইতি। এবার তাঁকে অভিনব কায়দায় বিদায় জানাল চেন্নাই সুপার কিংস। প্রিয় ‘থালা’-র সম্মানে আয়োজন করা হল ঝলমলে ড্রোন শো। আকাশে ফুটে উঠল ধোনির মুখ, বিখ্যাত হেলিকপ্টার শট এবং সাত নম্বর জার্সি। সঙ্গে ভেসে উঠল ‘থালা ফরএভার’ বার্তা। আবেগে ভাসলেন সিএসকে সমর্থকরা।
আকাশে ধোনির মুখ, হেলিকপ্টার শট (MS Dhoni)
সিএসকের ইনস্টাগ্রাম লাইভে সম্প্রচারিত এই বিশেষ ড্রোন শোয়ে ধোনিকে নানা রূপে তুলে ধরা হয়। আকাশে ফুটে ওঠে তাঁর মুখ, স্টাম্পিং করার দৃশ্য এবং বিখ্যাত হেলিকপ্টার শট। পাশাপাশি দেখা যায় তাঁর আইকনিক সাত নম্বর জার্সি। সবশেষে আকাশে ভেসে ওঠে ‘থালা ফরএভার’ বার্তা। প্রিয় অধিনায়কের প্রতি চেন্নাইয়ের এই শ্রদ্ধা মুহূর্তের মধ্যেই নজর কাড়ে ক্রিকেটপ্রেমীদের।

নতুন দায়িত্বে মাহি (MS Dhoni)
মঙ্গলবার সিএসকের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৭ আইপিএলের আগে দলের মেন্টর হিসেবে নতুন দায়িত্ব নিতে চলেছেন ধোনি। ২০০৮ সালে আইপিএলের প্রথম সংস্করণ থেকেই প্রতিযোগিতার অন্যতম আকর্ষণ তিনি। নেতৃত্ব, ম্যাচ শেষ করার দক্ষতা এবং অসাধারণ ক্রিকেটীয় বুদ্ধিতে নিজেকে আইপিএলের অন্যতম সেরা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন মাহি। তাঁর ক্রিকেটার-জীবনের অবসান তাই শুধু চেন্নাই নয়, গোটা ক্রিকেট মহলের কাছেই আবেগের মুহূর্ত।
চেন্নাইয়ের সাফল্যের নায়ক (MS Dhoni)
আইপিএল কেরিয়ারের অধিকাংশ সময় চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন ধোনি। তবে ২০১৬ ও ২০১৭ সালে সিএসকে নির্বাসিত থাকায় রাইজিং পুনে সুপারজায়ান্টের হয়ে খেলতে হয়েছিল তাঁকে। ২০১৮ সালে চেন্নাইয়ে ফিরেই দলকে আইপিএল চ্যাম্পিয়ন করেন তিনি। নির্বাসন কাটিয়ে সিএসকের প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রেখেছিলেন মাহি। ২০২৫ সালের আইপিএলে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ছিল তাঁর শেষ ম্যাচ।
আরও পড়ুন: AIFF: গাংতের অপমানে ক্ষুব্ধ ফেডারেশন, শাস্তির দাবিতে AFC-কে চিঠি!
সিএসকের সঙ্গে নতুন সম্পর্ক (MS Dhoni)
ক্রিকেটার হিসেবে আইপিএল অধ্যায় শেষ হলেও চেন্নাই সুপার কিংসের সঙ্গে সম্পর্ক ছিন্ন হচ্ছে না ধোনির (MS Dhoni)। এবার মেন্টরের ভূমিকায় দলের সঙ্গে যুক্ত থাকবেন তিনি। দীর্ঘ অভিজ্ঞতা, নেতৃত্ব দেওয়ার দক্ষতা এবং ক্রিকেটীয় মস্তিষ্ক দিয়ে আগামী প্রজন্মের ক্রিকেটারদের পথ দেখাবেন মাহি। অর্থাৎ, জার্সি বদলালেও চেন্নাইয়ের হৃদয়ে ধোনির জায়গাটা যে একই থাকবে, ‘থালা ফরএভার’ ড্রোন শোতেই যেন সেই বার্তা দিল সিএসকে।



