Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতা লিগ চলছে আর বিতর্ক হবে না, তা আবার হয় নাকি! এবার সূচি ও আয়োজনের ত্রুটি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন জর্জ টেলিগ্রাফের কোচ হোসে রামিরেজ ব্যারেটো (Barreto CFL)। মাত্র ৯ দিনের মধ্যে চারটি ম্যাচ খেলার অদ্ভুত সূচি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ছোট দলগুলির প্রতি বৈষম্য ও ঘরোয়া লিগের পেশাদারিত্ব নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন সবুজ তোতা।
ব্যারেটোর দাবী (Barreto CFL)
কয়েকদিন আগে ফেসবুকে দীর্ঘ পোস্টে ব্যারেটো (Barreto CFL) লিখেছিলেন, নির্ধারিত সময়ের অনেক পরে লিগ শুরু হলেও এখন তা শেষ করার তাড়াহুড়ো চলছে। ফুটবলারদের পর্যাপ্ত রিকভারি ও সঠিক প্রস্তুতির সুযোগ না দিয়ে যেভাবে ম্যাচের পর ম্যাচ চাপিয়ে দেওয়া হচ্ছে, তাতে একে পেশাদার লিগ বলা যায় না। পাশাপাশি বড় দলগুলির ঘরের মাঠে ম্যাচ খেলা নিয়ে পক্ষপাতের অভিযোগও তোলেন তিনি। মঙ্গলবার ফেসবুকে নিজের একটি ক্লান্ত ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, ‘চার দিনে ৯টা ম্যাচ’ যা পরবর্তীতে টাইপোগ্রাফিক্যাল ভুল হিসেবে সংশোধিত হলেও তাঁর চরম ক্লান্তি ও ক্ষোভ স্পষ্ট করে দেয়।
আরও পড়ুন: PV Sindhu: পিভি সিন্ধুর জয়ের নেপথ্যে বিরাট কোহলি!
ইস্টবেঙ্গল ম্যাচ স্থগিত (Barreto CFL)
এদিকে, মঙ্গলবার কলকাতা লিগে বেহালা এসএসের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের ম্যাচ থাকার কথা ছিল। কিন্তু ধর্মতলা চত্বরে ২১ জুলাইয়ের একাধিক সভার কারণে আইনশৃঙ্খলা ও ট্রাফিক সামাল দিতে একদিনের নোটিসে সেই ম্যাচ স্থগিত করেছে আইএফএ। এই ম্যাচের কথা মাথায় রেখেই ফরোয়ার্ড ডেভিড লালহানসাঙ্গাকে রেজিস্টার করিয়েছিল লাল-হলুদ শিবির।
মহামেডানের ম্যাচ বাতিল (Barreto CFL)
অন্যদিকে, সোমবার প্রবল বৃষ্টির জেরে মাঠের পরিস্থিতি খারাপ হওয়ায় বাতিল হয়ে যায় মহামেডান বনাম পুলিশ এসি ম্যাচও। গতবারের ব্যর্থতা ভুলে এবারের লিগে দারুণ শুরু করে প্রথম দুটি ম্যাচই জিতেছে সাদা-কালো ব্রিগেড। কিন্তু প্রতিকূল আবহাওয়া ও অব্যবস্থাপনার কারণে লিগের গতিপ্রকৃতি বারবার ব্যাহত হচ্ছে।

একাধিক ম্যাচ স্থগিত হওয়া, অপরিকল্পিত সূচি এবং বড় ও ছোট দলগুলির সুযোগ সুবিধার মধ্যে পার্থক্য আছে। সব মিলিয়ে কলকাতা লিগের বর্তমান পরিচালনা নিয়ে প্রশ্নচিহ্ন ঝুলে রয়েছে ফুটবল মহলে।



