Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: একদিকে যশ ধুলের বিধ্বংসী ব্যাটিং, অন্যদিকে বিহারের অবিশ্বাস্য প্রত্যাবর্তন (SMAT 2026)। শেষ পর্যন্ত প্রাক্তন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়কের সেঞ্চুরিও বাঁচাতে পারল না দিল্লিকে। বুধবার সৈয়দ মুস্তাক আলি ট্রফির এলিট গ্রুপ বি-র ম্যাচে দিল্লিকে ২ উইকেটে হারাল বিহার। বৈভব সূর্যবংশীকে ছাড়াই ২২৫ রানের লক্ষ্য তাড়া করে শেষ ওভারের আগের বলে জয় তুলে নিল তারা।
ধুলের ঝোড়ো সেঞ্চুরি, দিল্লির ২২৪ (SMAT 2026)
ইন্দোরের ডেলি কলেজ মাঠে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় দিল্লি। অধিনায়ক প্রিয়াংশ আর্য মাত্র ২ বলে শূন্য রানে ফিরে যান। এরপর দলের হাল ধরেন যশ ধুল। মাত্র ৫৯ বলে ১২৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। তাঁর ব্যাট থেকে আসে ১৬টি চার ও সাতটি ছক্কা। তেজস্বী দাহিয়ার সঙ্গে চতুর্থ উইকেটে ৪৭ বলে ১২৬ রান যোগ করেন ধুল। দাহিয়াও ২৫ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তাঁদের দাপটে ২০ ওভারে ৫ উইকেটে ২২৪ রান তোলে দিল্লি।
বৈভবহীন বিহারের পাল্টা আক্রমণ (SMAT 2026)
বৈভব সূর্যবংশী না থাকায় বিহারের সামনে লক্ষ্যটা ছিল কঠিন। এশিয়া কাপ রাইজিং স্টার্সে খেলতে কাতারে গিয়েছেন ১৫ বছরের এই প্রতিভাবান ক্রিকেটার। তবে তাঁর অনুপস্থিতি বুঝতেই দেননি দলের বাকি ব্যাটারেরা। ওপেন করতে নেমে আয়ুষ লোহাড়ুকা মাত্র ২২ বলে ৫০ রান করেন। অন্যদিকে বিপিন সৌরভের ব্যাট থেকেও আসে ১৯ বলে ৪৯ রান। দ্বিতীয় উইকেটে মাত্র ৩৫ বলে ১০৩ রান যোগ করেন লোহাড়ুকা ও বিপিন।
আরও পড়ুন: SMAT 2026-27: অভিষেকের ঝোড়ো ব্যাটিং, ঝাড়খণ্ডকে উড়িয়ে বাংলার জয়!
মাঝপথে ধস, শেষ দিকে অবিশ্বাস্য প্রত্যাবর্তন (SMAT 2026)
একসময় ৭.২ ওভারে এক উইকেটে ১১৭ রান তুলে ফেলেছিল বিহার। কিন্তু সেখান থেকে দ্রুত উইকেট হারাতে থাকে তারা (SMAT 2026)। ১৩.২ ওভারে ১৬১ রানে ছয় উইকেট পড়ে যাওয়ায় ম্যাচে ফেরার আশা দেখে দিল্লি। তবে শেষ দিকে হাল ছাড়েননি বিহারের ব্যাটারেরা। নবম উইকেটে প্রশান্ত সিংহ ও ময়ঙ্ক কুমার মাত্র ২০ বলে ৩৮ রান যোগ করেন। প্রশান্ত করেন ৮ বলে ১৩ এবং ময়ঙ্কের সংগ্রহ ১৩ বলে ২৪ রান। তাঁদের লড়াইয়েই ১৯.৫ ওভারে ৮ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বিহার। যশ ধুলের সেঞ্চুরি ছাপিয়ে এদিন তাই আলোচনায় বৈভবহীন বিহারের অবিশ্বাস্য জয়।



