Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: বৃষ্টির কারণে বৃহস্পতিবার হচ্ছে না চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর (Jagaddhatri Puja) ঐতিহ্যবাহী শোভাযাত্রা। আগামী রবিবার অর্থাৎ ২২ নভেম্বর হবে শোভাযাত্রা। বিসর্জন হবে আগামী সোমবার অর্থাৎ ২৩ নভেম্বর। তবে শোভাযাত্রায় অংশ না নেওয়া পুজো কমিটিগুলিকে আবহাওয়ার পরিস্থিতি বিবেচনা করে আগামী শনিবার অথবা রবিবার বিসর্জন করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটি।
ঘূর্ণিঝড়ের প্রভাবে পিছল শোভাযাত্রা (Jagaddhatri Puja)
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাব পড়ল এবার চন্দননগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রায়। আকভানের জেরে বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যজুড়ে শুরু হয়েছে বৃষ্টি। আর তার জেরেই চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ঐতিহ্যবাহী শোভাযাত্রা স্থগিত হয়ে গেল। শনিবার সন্ধ্যায় রীতি মেনে শোভাযাত্রা হওয়ার কথা ছিল। তবে সেই শোভাযাত্রা হচ্ছে না। তার পরিবর্তে আগামী রবিবার অর্থাৎ ২২ নভেম্বর সন্ধ্যায় শোভাযাত্রা হবে বলে জানিয়েছে চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটি।
কবে বিসর্জন, জানাল কেন্দ্রীয় কমিটি (Jagaddhatri Puja)
যে সমস্ত বারোয়ারি শোভাযাত্রায় অংশ নিচ্ছে না, তাদের আবহাওয়ার পরিস্থিতি বিবেচনা করে আগামী শনিবার অথবা রবিবার বিসর্জন প্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে। আবহাওয়া অনুকূল থাকলে শনিবার এবং আবহাওয়া প্রতিকূল থাকলে রবিবার বিসর্জন করতে অনুরোধ করেছে কেন্দ্রীয় কমিটি। অন্যদিকে, শোভাযাত্রায় অংশ নেওয়া পুজো কমিটিগুলির বিসর্জন আগামী সোমবার অর্থাৎ ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় পুজো কমিটি।
জরুরি বৈঠকে শোভাযাত্রা পিছনোর সিদ্ধান্ত (Jagaddhatri Puja)
খারাপ আবহাওয়ার কারণে শোভাযাত্রা হওয়া নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল। তাই সমস্ত বারোয়ারিকে প্যান্ডেল থেকে প্রতিমা বের না করার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটি এবং প্রশাসন। সেই নিয়ে বৃহস্পতিবার সকালেই সমস্ত পুজো কমিটির সদস্যদের নিয়ে জরুরি বৈঠকে বসেছিল চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটি। উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্তারাও। সকাল থেকে টানা বৃষ্টির কারণেই শনিবারের শোভাযাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে। তার পরিবর্তে আগামী রবিবার অর্থাৎ ২২ নভেম্বর শোভাযাত্রা হবে বলে কেন্দ্রীয় কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে। ফলে আরও তিন দিন মণ্ডপে থাকবে প্রতিমা। রবিবার পর্যন্ত প্যান্ডেল পরিক্রমার সুযোগও পেয়ে গেলেন দর্শনার্থীরা। তবে শনিবারের শোভাযাত্রার কারণে শোভাযাত্রার রুটের সমস্ত বারোয়ারির রাস্তায় থাকা আলো আগেই খুলে ফেলা হয়েছিল।
আরও পড়ুন: Transgender Employment: ট্রাফিক সিগন্যাল থেকে সরকারি কাজে, রূপান্তরকামীদের নিয়ে বড় উদ্যোগ রাজ্যের?
আগেও একাধিকবার পিছিয়েছে শোভাযাত্রা (Jagaddhatri Puja)
এই প্রথম নয়, এর আগেও একাধিকবার বিভিন্ন কারণে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর (Jagaddhatri Puja) ঐতিহ্যবাহী শোভাযাত্রা স্থগিত হয়েছে। ১৯৮৪ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আকস্মিক মৃত্যুতে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা বন্ধ ছিল। ২০০৮ সালে একই রকম প্রাকৃতিক দুর্যোগের কারণে নির্দিষ্ট দিনে শোভাযাত্রা হয়নি। কিছু প্রতিমার শোভাযাত্রা দশমীর পরিবর্তে একাদশীতে হয়েছিল। ২০২০ সালে কোভিডের কারণেও শোভাযাত্রা বন্ধ রাখা হয়েছিল। গত বছরও সরকারি নির্দেশে একদিন পিছিয়ে দেওয়া হয়েছিল শোভাযাত্রা। প্রাকৃতিক দুর্যোগের কারণে এ বছরও দশমীর রাতে শোভাযাত্রা স্থগিত করে দেওয়া হলো। তার পরিবর্তে শোভাযাত্রা হবে আগামী রবিবার অর্থাৎ ২২ নভেম্বর।



