Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ২৯-সি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িটি (Abhishek Banerjee) বৈধ ভাবে নির্মিত। এই দাবি জানিয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়।
আদালতে মামলা (Abhishek Banerjee)
সম্প্রতি কলকাতা পুরসভার পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) একাধিক ঠিকানায় নোটিশ পাঠিয়ে দাবি করা হয়, বাড়ির বেশ কিছু অংশ বেআইনি। ওই বেআইনি অংশ ভেঙে ফেলা হবে। পুরসভার বাড়ির বেআইনি অংশ ভাঙ্গার নোটিশ খারিজ করার আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ অভিষেকের বাবা ও মা। তাঁদের দাবি, বৈধভাবে নির্মিত বাড়িতে বেআইনি নির্মাণের অভিযোগ তুলে ভেঙে ফেলার নোটিশ দিয়েছে পুরসভা। আগামী বুধবার কলকাতা হাইকোর্টের গ্রীষ্মকালীন অবকাশ বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
একাধিক ঠিকানায় নোটিশ (Abhishek Banerjee)
সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক ঠিকানায় নোটিশ পাঠিয়েছে কলকাতা পুরসভা। গত শনিবার অভিষেক জানান, পুরসভা যে নোটিশ দিয়ে গিয়েছে, তাকে বেআইনি অংশ কোথায়, কী ব্রিফ, তার অ্যাটাচমেন্ট কিছু দেওয়া হয়নি। তিনি লিখিতভাবে যা জানাবার জানিয়ে দিয়েছেন বলেও জানান।
আরও পড়ুন: Daily Habits Mistake: রোজকার দিনের এই তিন ভুল! জীবনে আসতে পারে বড় বিপদ!
অপরদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসকেও নোটিশ পাঠিয়েছিল পুরসভা। পুরসভার ৪০১ ধারায় নোটিস পাঠিয়ে সংশ্লিষ্ট বাড়িগুলির অনুমোদিত বিল্ডিং প্ল্যান, নির্মাণ সংক্রান্ত নথি এবং অতিরিক্ত নির্মাণের অনুমতির কাগজ জমা দিতে বলা হয়। অভিযোগ, কিছু ক্ষেত্রে অনুমোদিত নকশার বাইরে নির্মাণ হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। সেই ক্ষেত্রে দশ দিন সময় চেয়ে পুরসভার বিল্ডিং বিভাগের কাছে সময় চাওয়া হয়। সেই চিঠিতে আবেদন করা হয়, যে সমস্ত সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কলকাতা পুরসভা তাদের কাছে জানতে চেয়েছে, তা তারা জানাতে প্রস্তুত। কিন্তু এ ক্ষেত্রে তাদের কিছুটা সময় দেওয়া হোক। পর্যাপ্ত সময় পেলেই তারা যাবতীয় তথ্য কলকাতা পুরসভার হাতে তুলে দেবে। তবে গত শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে বলেন, বাড়ির কোন অংশ অবৈধ তা নির্দিষ্ট করে জানালে, তারপর উত্তর দেওয়া হবে।


