Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রিমিক মাঝি: তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া (Tulu Mondal) এফআইআর-কে চ্যালেঞ্জ করে টুলু মন্ডলের মামলার শুনানি পিছিয়ে গেল হাইকোর্টে। আগামী ২৬ নভেম্বর হবে শুনানি। শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল উপস্থিত না থাকায় পিছল শুনানি।
লুকআউট নোটিশের বিষয়ে স্পষ্টতা চেয়ে পৃথক আবেদন (Tulu Mondal)
২০২৫ সালের নভেম্বরে নিউ টাউনে গাড়ি থেকে ৫ কোটি (Tulu Mondal) টাকা উদ্ধারের পৃথক মামলায় শুক্রবার বীরভূমের পাথর সম্রাট টুলু মন্ডলকে ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের জন্য এসওজি বিভাগে তলব করেছে সিআইডি। আজকেই তিনি হাজিরা দিয়েছেন। সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং শীল নাগুর বেঞ্চ ১৭ নভেম্বরে মধ্যে টুলুকে কলকাতায় ফেরার নির্দেশ দিয়েছিল। এবং ৭ ডিসেম্বর পর্যন্ত তাঁকে রক্ষাকবচ দেয় আদালত। সেই নির্দেশ মেনেই গত ১৭ তারিখ শহরে ফেরেন টুলু। তারপরই হাইকোর্টে পুলিশের এফআইআর-কে চ্যালেঞ্জ করে এবং লুকআউট নোটিশের বিষয়ে স্পষ্টতা চেয়ে পৃথক আবেদন করেছিলেন টুলু।
শুক্রবার বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়ের (Tulu Mondal) বেঞ্চে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর-কে চ্যালেঞ্জ করে টুলু মন্ডলের মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু টুলু মন্ডলের আগাম জামিনের আবেদনের মামলার শুনানি আগামী ২৬ নভেম্বর পর্যন্ত পিছিয়ে গেল। রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র উপস্থিত না থাকায় আগামী বৃহস্পতিবার তথা ২৬ নভেম্বর এই মামলার শুনানি হবে।
সেই সঙ্গে তাঁর বিরুদ্ধে কোনও লুক আউট নোটিস জারি করা হয়েছে কি না, জানতে চেয়ে বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে পৃথক মামলা করেছিলেন টুলু মন্ডল। সেই মামলায় তনুর বিরুদ্ধে লোক আউট নোটিস জারি করা হয়েছে কি না, তা জানাতেও নির্দেশ দিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও। চলতি সপ্তাহের সেই মামলার শুনানিরও সম্ভাবনা রয়েছে।


