Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ১২৩ বছরের ইতিহাসে কি নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে (FIFA President) ফিফায়? প্রথমবার কোনও এশীয় ফুটবল কর্তার হাতে উঠতে পারে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার সভাপতির দায়িত্ব। জিয়ান্নি ইনফান্তিনোকে চ্যালেঞ্জ জানিয়ে ফিফা সভাপতি নির্বাচনে লড়াইয়ের ময়দানে নেমেছেন জাপানের কোজো তাশিমা। অন্যদিকে, ফরাসি ফুটবল কর্তা ফিলিপ দিয়ালোও আগেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করেছেন। ফলে এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সুযোগ থাকছে না বর্তমান সভাপতি ইনফান্তিনোর।
২০২৭ সালের মার্চে ফিফার নির্বাচন (FIFA President)
২০২৭ সালের ১৮ মার্চ মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত হবে ফিফা সভাপতি নির্বাচন। ২১১টি সদস্যদেশের ভোটে নির্বাচিত হবেন নতুন সভাপতি। এই নিয়ে চতুর্থবার সভাপতি হওয়ার দৌড়ে রয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো। এর আগে ২০১৯ ও ২০২৩ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন তিনি।
তবে এবার ছবিটা আলাদা। বুধবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ফিফার তরফে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ফিলিপ দিয়ালো ও কোজো তাশিমা দু’জনেই মনোনয়ন জমা দিয়েছেন। প্রত্যেক প্রার্থীর পক্ষে অন্তত পাঁচটি সদস্যদেশের ফুটবল ফেডারেশনের সমর্থনপত্রও জমা পড়েছে। যদিও মনোনয়ন যাচাইয়ের প্রক্রিয়া এখনও বাকি।
ফিফার সিস্টেম বদলাতে চান তাশিমা (FIFA President)
ইনফান্তিনোকে সরাতে এবার পুরোদস্তুর লড়াইয়ে নামতে চান জাপানের ফুটবল সংস্থার সাম্মানিক সভাপতি কোজো তাশিমা। মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিক সম্মেলনে ফিফার বর্তমান ব্যবস্থার তীব্র সমালোচনা করেন তিনি। তাঁর অভিযোগ, বর্তমান সিস্টেম দুর্নীতিতে ভরা। তাই ফিফার কাঠামোয় পরিবর্তন আনাই তাঁর প্রধান লক্ষ্য।
ফরাসি প্রতিদ্বন্দ্বী ফিলিপ দিয়ালোকে অবশ্য আলাদা করে প্রতিপক্ষ হিসেবে দেখতে নারাজ তাশিমা। বরং তাঁর মতে, দু’জনের লক্ষ্য একই। কোনওভাবেই যাতে ইনফান্তিনো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে না পারেন, সেটাই তাঁদের উদ্দেশ্য।
চাপে ইনফান্তিনো, সুযোগ দেখছেন প্রতিদ্বন্দ্বীরা (FIFA President)
বর্তমান ফিফা সভাপতিকে ঘিরে একাধিক বিতর্ক রয়েছে। তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ এবং বিশ্বকাপের বেসরকারিকরণ সংক্রান্ত প্রস্তাব নিয়ে সমালোচনা হয়েছে। পাশাপাশি ফিফার নির্বাচন ঘিরে আন্তর্জাতিক রাজনীতির প্রভাবও যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইনফান্তিনোর ঘনিষ্ঠতা নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা চলছে।
এই পরিস্থিতিতে নিজেদের জয়ের সম্ভাবনা দেখছেন তাশিমা ও দিয়ালো। তবে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়াই যে সহজ হবে না, তা বলাই বাহুল্য।
আরও পড়ুন: Yashasvi Jaiswal: নতুন নজির যশস্বীর! ২৪ বছর বয়সেই টপকে গেলেন জাদেজাকে
ইতিহাস গড়ার হাতছানি জাপানের তাশিমার সামনে (FIFA President)
কোজো তাশিমা নির্বাচনে জয়ী হলে ফিফার ১২৩ বছরের ইতিহাসে প্রথম এশীয় সভাপতি হিসেবে নজির গড়বেন তিনি (FIFA President)। বিশ্ব ফুটবলের প্রশাসনিক কাঠামোয় তা হবে এক ঐতিহাসিক ঘটনা। তবে শেষ পর্যন্ত ভোটের লড়াইয়ে ইনফান্তিনোকে সরিয়ে সেই ইতিহাস গড়তে পারেন কি না, এখন সেটাই দেখার।



