Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মুম্বইয়ের যানজটের সমস্যা কমাতে (Mumbai Underground Tunnel) এবার শহরের মাটির নীচ দিয়ে দীর্ঘ সড়কপথ তৈরির পরিকল্পনা করছে মুম্বই মেট্রোপলিটন রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটি (MMRDA)। মহারাষ্ট্র সরকারের সঙ্গে দীর্ঘ আলোচনার পর প্রায় ৩১ কিলোমিটার দীর্ঘ একটি টানেল তৈরির প্রস্তাব সামনে এসেছে। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে ‘পাতাল লোক’। তবে পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য এখনও সরকারের চূড়ান্ত অনুমোদন প্রয়োজন।
যাতায়াতের জন্য আলাদা টানেল (Mumbai Underground Tunnel)
প্রস্তাবিত এই টানেলের মূল লক্ষ্য মুম্বইয়ের পূর্ব ও (Mumbai Underground Tunnel) পশ্চিম প্রান্তের মধ্যে সরাসরি যোগাযোগ গড়ে তোলা। এর এক প্রান্ত যুক্ত হবে ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ের সঙ্গে, অন্য প্রান্ত ইস্টার্ন এক্সপ্রেস হাইওয়েতে। পরিকল্পনা অনুযায়ী, দুই দিকের যাতায়াতের জন্য আলাদা টানেল তৈরি হলে মোট দৈর্ঘ্য দাঁড়াতে পারে প্রায় ৬২ কিলোমিটার।
শহরের একাধিক গুরুত্বপূর্ণ জায়গাকেও এই প্রকল্পের আওতায় আনার পরিকল্পনা
শুধু দুই এক্সপ্রেসওয়েকে যুক্ত করাই নয়, শহরের একাধিক গুরুত্বপূর্ণ জায়গাকেও এই প্রকল্পের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। প্রস্তাবিত রুটে রয়েছে বান্দ্রা-ওরলি সি লিঙ্ক, বান্দ্রা-কুরলা কমপ্লেক্স (BKC), ধারাভি এবং ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ২। BKC-র বুলেট ট্রেন স্টেশনের সঙ্গেও সংযোগ তৈরি হতে পারে।
আরও পড়ুন: Akvan Update 2026: বিদায় নিচ্ছে ‘আকভান’, কবে থেকে ঝরবে না বৃষ্টি?
বর্তমানে ইস্টার্ন ও ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ের মধ্যে যাতায়াতে যানজটের কারণে প্রায় এক ঘণ্টা বা তারও বেশি সময় লাগে। ব্যস্ত সময়ে সেই সময় বেড়ে দুই ঘণ্টা পর্যন্ত হতে পারে। প্রকল্পটি সম্পূর্ণ হলে একই যাত্রা ৩০ মিনিটের কম সময়ে করা সম্ভব বলে দাবি করা হচ্ছে।


