Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অভ্রদীপ দাস: মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির (Diesel Price) জেরে আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম বাড়লেও ভারতের সাধারণ মানুষ ও কৃষকদের ওপর তার বড় ধাক্কা পড়তে দেয়নি কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার এক বেসরকারি সংবাদমাধ্যম আয়োজিত কিষান সম্মেলনে এই দাবি করে বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রধানমন্ত্রীর দাবি (Diesel Price)
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির জেরে (Diesel Price) আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়তে পারত ভারতের জ্বালানি বাজারেও। সেই পরিস্থিতিতে সাধারণ মানুষ ও কৃষকদের উপর বাড়তি আর্থিক বোঝা চাপতে দেয়নি কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার এক বেসরকারি সংবাদমাধ্যম আয়োজিত কিষান সম্মেলনে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
কী বললেন প্রধানমন্ত্রী? (Diesel Price)
নরেন্দ্র মোদি জানিয়েছেন, ““সেই সময় প্রতি লিটার ডিজেলের (Diesel Price) দাম ৫০ টাকা বাড়ানোর সুযোগ ছিল। কিন্তু সরকার কেন প্রতি লিটারে ৫০ টাকা দাম বাড়ানোর প্রয়োজন মনে করল না? আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, আন্তর্জাতিক বাজারের ধাক্কার সম্পূর্ণ বোঝা দেশের নাগরিকদের, বিশেষ করে কৃষকদের উপর চাপিয়ে দেওয়া হবে না। সরকার ডিজেলের দাম প্রতি লিটারে মাত্র ৭ টাকা বাড়িয়েছে, যদিও ৫০ টাকা বাড়ানোর প্রয়োজন ছিল।”
তাৎপর্যপূর্ণ মন্তব্য (Diesel Price)
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের (Diesel Price) জ্বালানি মূল্য নিয়ে যখন বিভিন্ন মহলে চর্চা চলছে, ঠিক তখনই প্রধানমন্ত্রীর এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
অধ্যাপক ডঃ দেবর্ষি ভট্টাচার্য জানিয়েছেন, “ভারতবর্ষ যে স্ট্রেটেজি নিয়ে এই তো কম্ব্যাট ডিজেল প্রাইস হাইকিং ডিজেল প্রাইসটাকে কম্ব্যাট করার জন্য যে স্ট্রেটেজি নিয়েছিল বাংলাদেশও কিন্তু শুরুতে সেই স্ট্রেটেজিটা নিয়েছিল। ভারতবর্ষ কি স্ট্রেটেজিটা নিয়েছে এই যে ডিজেলের দাম যে বেড়েছে এর ফলে কি হয়েছে? এর ফলে মোটামুটি আমাদের দেশে যদি জনগণের ঘাড়ে পুরোটা চাপানো হতো তাহলে ৫০ টাকা পার লিটার তেলের দাম ডিজেলের দাম বাড়তো। কিন্তু এখানে জনগণের ঘাড়ে মাত্র ৭ টাকা করে বাড়ানো হয়েছে অর্থাৎ জনগণের ঘাড়ে ৭ টাকা এই বার্ডেনটা জনগণ বেয়ার করছে। হোয়ার এজ বাকি 43 টাকায় গভর্মেন্ট বেয়ার করছে। এর ফলে হয়তো আমাদের দেশের গভর্মেন্টকে অনেকটা লস বেয়ার করতে হচ্ছে একটা বার্ডেন অফ ১৪০০০ কোটি টাকা পার মাসে হয়তো একটা লস বার্ডেন বেয়ার করতে হচ্ছে এতগুলো টাকা ভর্তুকি দেওয়ার জন্যে। কিন্তু এর ফলে কি হয়েছে যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার স্টেটমেন্টেও বলেছেন যে আমাদের দেশে খুব নমিনাল বেড়েছে এই ওয়েস্ট এশিয়া কনফ্লিক্টের জন্যে ডিজেলের দাম যেখানে আমাদের পরশি দেশগুলোর অনেক বেশি দাম বেড়েছে কারণ পরশি দেশগুলোর উপর তারা পুরোটাই প্রায় যতটুকু দাম বেড়েছে পুরোটাই প্রায় জনগণের উপর চাপিয়ে দিয়েছে রাষ্ট্র হিসেবে কোনো দায়ভার গ্রহণ করেনি। বিশেষত পাকিস্তান। পাকিস্তানের একটা দায়বদ্ধতা আছে।”
স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, “আপনার তেলের কথা ভাবলে হবে না। আপনি অপারেশন সিন্দুরের কথা ভাবুন। আপনি আর্টিকেল ৩৭০ এর কথা ভাবুন। আপনি তিন তালাকের কথা ভাবুন। এগুলো কিন্তু সামাজিক ধাক্কা। কোনোটা ভৌগোলিক ধাক্কা, কোনোটা রাজনৈতিক ধাক্কা, কোনোটা ভূরাজনৈতিক ধাক্কা। প্রত্যেকটা ধাক্কাই তো আমাদের বরেণ্য আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির সামনে দিচ্ছেন। খালি ডিজেলের আর পেট্রোলের দাম কমানোটাকে বলবো না। আমি বলবো তো এটা অনেক ছোট ধাক্কা ছিল, ওটা প্রধানমন্ত্রী সামনে দিয়েছেন। বড় বড় ধাক্কাগুলো ভাবুন।”
আরও পড়ুন: Abhishek Banerjee: ‘গুজরাটি গ্যাং’ মন্তব্যে বিতর্ক, ভবানীপুর থানায় তলব অভিষেককে
বিরোধী শিবিরের প্রশ্ন
একদিকে সরকারের এই পদক্ষেপের প্রশংসা যেমন হচ্ছে, অন্যদিকে বিরোধী শিবির থেকেও এ নিয়ে শুরু হয়েছে নানা প্রশ্ন।
প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেছেন, “নরেন্দ্র মোদি অ্যান্ড হিজ গভর্মেন্ট কমপ্লিটলি অনেবল টু রান দিস গভর্মেন্ট। এই সরকার যে অক্কমার ঢেঁকি তা প্রমাণিত হয়ে গেছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এবং তার জেরে হরমুজ প্রণালীতে বিভিন্ন সমস্যা যার জেরে বিশ্ববাজারে ক্রুড অয়েলের দাম ঊর্ধ্বমুখী হয়েছিল। এই ক্রুড অয়েলের দাম ঊর্ধ্বমুখী হওয়ার ফলে ভারতবর্ষের ক্ষেত্রেও প্রায় ১৫০ টাকা ছুটতে পারত ডিজেলের দাম। কার্যত ৪৩ টাকা ভর্তুকি দিয়ে কেন্দ্রীয় সরকার সেই দামটাকে নিয়ন্ত্রণে রেখেছে এবং ৭ টাকা অতিরিক্ত ডিজেলের দামের উপর বৃদ্ধি করা হলেও যে ভর্তুকি দিচ্ছে কেন্দ্রীয় সরকার তার জেরে প্রায় ১৪ হাজার কোটি টাকা খরচ হচ্ছে কেন্দ্রীয় সরকারের। এখন দেখার যে এই ক্রুড অয়েলের দাম যখন বৃদ্ধি পেয়েছিল সেই দাম ভর্তুকি দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল কেন্দ্রীয় সরকার ক্রুড অয়েলের দাম যখন বিশ্ববাজারে কমবে তখন কতটা কমে ডিজেলের দাম?”


