Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সুমনা বেরা: উত্তর কাশ্মীরে আচমকা (Cloudburst in Kashmir) মেঘভাঙা বৃষ্টি। শুক্রবার ভোরে হঠাৎই সোপুরের ব্রেনার নালায় জলস্তর আশঙ্কাজনকভাবে বৃদ্ধি। প্লাবিত উত্তর কাশ্মীরের একাধিক এলাকা। বান্দিপোরার এসকে বালা ও দৌদওয়ান অঞ্চলেও মেঘভাঙা বৃষ্টির জেরে ধস। কাদা-পাথরে ঢেকে গিয়ে স্তব্ধ যান চলাচল।
সোপুরে নালার জল উপচে আতঙ্ক (Cloudburst in Kashmir)
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর ৫টা থেকে (Cloudburst in Kashmir) আচমকা মেঘভাঙা বৃষ্টি। বিপর্যস্ত উত্তর কাশ্মীরের একাধিক এলাকা। প্রবল বৃষ্টির জেরে ব্রেনার নালা উপচে জলমগ্ন আশপাশের অঞ্চল। ক্ষতিগ্রস্থ একের পর এক শহর। বিলাল আহমেদ বেগ, মোহাম্মদ আশরাফ বেগ, শওকত আহমেদ ওয়ানি-সহ একাধিক এলাকায় বাড়িঘর ক্ষতির আশঙ্কা।
আরও পড়ুন: Kalyan Banerjee: সংসদে সাসপেন্ড কল্যাণ, ‘২০ গদ্দার’ স্লোগানে উত্তাল বিক্ষোভ
খবর পেয়েই বোমাই থানার এসএইচও (SHO) জিয়া-উর-রহমানের (Cloudburst in Kashmir) নেতৃত্বে একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছায়। তিনি ঘুরে সবটা দেখেন এবং উদ্ধারকাজের তদারকি করেন। প্রশাসনের তরফ থেকে জানান হয়েছে, জলস্তরের ওপর নজর রাখা হচ্ছে এবং আপাতত বিপদের বড় কোনও আশঙ্কা নেই।
বান্দিপোরায় মেঘভাঙা বৃষ্টির জেরে ধস
একই সময়ে বান্দিপোরার দৌদওয়ান ও মালপোরা এলাকায় মেঘভাঙা বৃষ্টির জেরে ধস। পাহাড় থেকে প্রচুর কাদা, পাথর এবং গাছ উপড়ে রাস্তায় এসে পড়ে। এর ফলে মূল সড়ক এবং পার্শবর্তী রাস্তা পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়ে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। স্থানীয় পুলিশ আধিকারিক আরাফ আহমেদের নেতৃত্বে এলাকার মানুষের সাহায্যে পুলিশ দ্রুত কাদা ও গাছ সরিয়ে রাস্তা পরিষ্কার করে। কয়েক ঘণ্টার মধ্যেই আবার গাড়ি চলাচল শুরু হয়।
আরও পড়ুন: R. N. Ravi: মাদকমুক্ত ভারত গড়তে বিশ্ববিদ্যালয়গুলিকে এগিয়ে আসার আহ্বান রাজ্যপালের
বান্দিপোরার এসএসপি (SSP) নিজে পুরো পরিস্থিতির নজরদারি করছেন। যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পার্বত্য ও ধসপ্রবণ এলাকায় অতিরিক্ত পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। এলাকাবাসীকে সতর্ক থাকার নির্দেশ দিয়ে অপ্রয়োজনে ধসপ্রবণ রাস্তায় যাতায়াত না করার পরামর্শ দেওয়া হয়েছে।


