Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মন্দির দর্শনে যাওয়ার পথেই মর্মান্তিক (Rajasthan Highway Accident) পরিণতি। রাজস্থানের কোটা-উদয়পুর হাইওয়েতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারল যাত্রীবোঝাই গাড়ি। দুর্ঘটনায় একই পরিবারের ন’জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গাড়ি চালানোর সময় চালকের চোখ লেগে যাওয়ার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
মৃত একই পরিবারের বাসিন্দা (Rajasthan Highway Accident)
পুলিশ সূত্রে খবর, মৃতেরা সকলেই (Rajasthan Highway Accident) মহারাষ্ট্রের ধুলে জেলার বাসিন্দা। পরিবারের মোট ১৬ জন রাজস্থানের খাটু শ্যাম মন্দির দর্শনে যাচ্ছিলেন। তাঁদের চারটি গাড়ি একসঙ্গে চলছিল। কনভয়ের একেবারে সামনের গাড়িটিই দুর্ঘটনার শিকার হয়। রাত প্রায় ১টা নাগাদ হাইওয়ের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পিছন থেকে ধাক্কা মারে সেটি। সংঘর্ষের তীব্রতায় গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনাস্থলে পুলিশ (Rajasthan Highway Accident)
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। উদ্ধারকাজে স্থানীয় বাসিন্দারাও হাত লাগান। গাড়ির ভিতরে যাত্রীরা এমন ভাবে আটকে পড়েছিলেন যে তাঁদের বের করে আনতে যথেষ্ট বেগ পেতে হয় উদ্ধারকারীদের। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
কোটা পুলিশ সুপার তেজস্বী গৌতম জানিয়েছেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক ভাবে চালকের ঘুমিয়ে পড়ার বিষয়টি সামনে এলেও তা নিশ্চিত নয়। ঘটনার সময় কোনও প্রত্যক্ষদর্শী ছিলেন কি না, তা জানার চেষ্টা চলছে। পাশাপাশি এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করছেন তদন্তকারীরা।


