Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দিল্লির উচ্চ আদালতে এক গুরুতর মামলার (Delhi High Court) শুনানি চলাকালীন আচমকাই ঘটে যায় অস্বস্তিকর ঘটনা। বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় ও তেজস কিয়ারা-র বেঞ্চে ভার্চুয়াল শুনানি চলছিল। সেই সময় হঠাৎই সংশ্লিষ্টদের পর্দায় অশালীন ভিডিও ভেসে ওঠে। মুহূর্তেই থমকে যায় গোটা প্রক্রিয়া, শুনানি বন্ধ করে দেওয়া হয়।
কীভাবে ঘটল এই ঘটনা? (Delhi High Court)
জানা গিয়েছে, মামলাকারীদের একজনের অ্যাকাউন্ট (Delhi High Court) থেকেই এই ভিডিও চালানো হয়েছিল। শুনানির মাঝে এমন ঘটনা সামনে আসায় স্বাভাবিকভাবেই বিস্মিত হয়ে পড়েন বিচারপতি থেকে শুরু করে আইনজীবী সকলেই। ঘটনার পরই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা শুরু হয় এবং অভিযোগ জানানো হয় দিল্লি পুলিশ-কে।
হ্যাকিংয়ের অভিযোগ (Delhi High Court)
জিজ্ঞাসাবাদে অভিযুক্ত পক্ষের দাবি, তাঁর অ্যাকাউন্ট (Delhi High Court) হ্যাক করা হয়েছে। বিদেশ থেকে এই হ্যাকিংয়ের ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। যদিও তদন্তকারীরা এখনও বিষয়টি খতিয়ে দেখছেন। প্রাথমিকভাবে এই দাবিকে উড়িয়ে দেওয়া হয়নি, বরং প্রযুক্তিগত দিকগুলি খতিয়ে দেখা হচ্ছে।
একাধিক এজলাসে প্রভাব
তদন্তে আরও জানা যায়, শুধু একটি বেঞ্চ নয়, একাধিক ভার্চুয়াল শুনানির সময় একই ধরনের সমস্যা দেখা গিয়েছে। ফলে ঘটনাটি বিচ্ছিন্ন নয় বলেই মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে আদালত কর্তৃপক্ষ আরও সতর্ক হয়েছে।
আরও পড়ুন: WB Weather Report: রাজ্যে টানা বৃষ্টি, চলবে কতদিন?
কঠোর বার্তা আদালতের
ঘটনার পর প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এর সঙ্গে যারা যুক্ত, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আদালতের মর্যাদা রক্ষায় কোনওরকম আপস করা হবে না বলেও বার্তা দেওয়া হয়েছে। ঘটনাটি ঘিরে এখন তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে বিচারব্যবস্থার অন্দরে।


