Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal House) বিতর্কিত সরকারি বাসভবন ‘শিশমহল’ এবার সাধারণ মানুষের সামনে তুলে ধরতে উদ্যোগী হল দিল্লির বিজেপি সরকার। শুক্রবার সাংবাদিকদের ওই বাংলো ঘুরিয়ে দেখানোর কথা রয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, আগামী সপ্তাহ থেকেই সাধারণ নাগরিকরাও সেখানে প্রবেশের সুযোগ পাবেন। বাংলোর অন্দরমহলে কী কী বিলাসবহুল সামগ্রী রয়েছে, তার পাশাপাশি সেগুলির দামও প্রকাশ্যে আনা হচ্ছে।
কৌতূহল মেটাতেই এই উদ্যোগ (Arvind Kejriwal House)
দিল্লির মন্ত্রী প্রবেশ বর্মার দাবি, সরকারি অর্থ (Arvind Kejriwal House) কীভাবে ব্যয় করা হয়েছে, তা মানুষকে দেখাতেই এই উদ্যোগ। তাঁর অভিযোগ, সাধারণ জীবনযাপনের কথা বললেও কেজরিওয়াল নিজের সরকারি বাসভবনের পিছনে বিপুল পরিমাণ অর্থ খরচ করেছিলেন। বাংলোয় রয়েছে প্রায় ৩০ লক্ষ টাকার টিভি ইউনিট, ১১.৫৬ লক্ষ টাকার ঝাড়বাতি, ৫.৪৭ লক্ষ টাকার সোফা এবং ৬.৭১ লক্ষ টাকা ব্যয়ে তৈরি মন্দির। এছাড়া আটটি শোওয়ার ঘর, ১২টি শৌচাগার, স্পা সেন্টার এবং পাঁচটি OLED টিভির মতো নানা বিলাসবহুল ব্যবস্থাও রয়েছে।
প্রাক্তন মুখ্যমন্ত্রীর পর্দা ফাঁস! (Arvind Kejriwal House)
বিশেষভাবে দেখানো হয়েছে কেজরিওয়ালের ব্যবহৃত ফেসবুক লাইভের ঘরটি। সেখানে সাধারণ কাঠের চেয়ার এবং সাদামাটা আসবাবপত্র রয়েছে। বিজেপির অভিযোগ, সাধারণ জীবনযাপনের ছবি তুলে ধরতে এই ঘর ব্যবহার করতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: Malda Railway Bribery: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধৃত মালদা রেল ডিভিশনের আধিকারিক, সিল কোয়ার্টার
অন্যদিকে, আম আদমি পার্টির পালটা অভিযোগ, যমুনার দূষণের মতো গুরুত্বপূর্ণ সমস্যা থেকে মানুষের নজর সরাতেই এই প্রদর্শনীর আয়োজন। উল্লেখ্য, সিএজি রিপোর্ট অনুযায়ী, বাংলো সংস্কারে ৩৩.৬৬ কোটি টাকা খরচ হয়েছিল, যা নির্ধারিত বাজেটের তুলনায় ৩৪২ শতাংশ বেশি। ২০২৪ সালের অক্টোবরে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার পর বাংলোটি খালি করেন কেজরিওয়াল।


