Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: কথায় বলে, অন্ধকার যতই গভীর হোক, তার পরেই আসে আলোর রেখা (Sadhak Bamakhyapa)। সায়ন্তন ঘোষাল পরিচালিত ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবির ক্ষেত্রেও যেন তেমনই ঘটল। মুক্তির পর হিন্দি ছবির দাপটে প্রেক্ষাগৃহে শো কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল সব্যসাচী চৌধুরীর প্রথম ছবিকে ঘিরে। এমনকী, পিভিআর এবং আইনক্সের মতো মাল্টিপ্লেক্সে ছবিটির শো কমিয়ে দেওয়ার পরিস্থিতিও তৈরি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই আশঙ্কা কাটিয়ে ঘুরে দাঁড়াল বাংলা ছবিটি।
টলিউডের প্রতিবাদ, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ ছবির টিম (Sadhak Bamakhyapa)
শুক্রবার মুক্তি পেয়েছে নতুন হিন্দি ছবি ‘ইয়ে প্রেম মোল লিয়া’। সেই ছবিকে জায়গা করে দিতে ‘সাধক বামাক্ষ্যাপা’-র শো কমানোর পরিকল্পনা ঘিরেই শুরু হয় বিতর্ক। বাংলা ছবির প্রতি এই ধরনের আচরণের প্রতিবাদে সরব হয় গোটা টলিউড। ছবির প্রযোজনা সংস্থা এবং সংশ্লিষ্ট শিল্পীরা বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হন। এর পরেই নবান্নে বৈঠকে বিষয়টি নিয়ে কড়া অবস্থান নেন মুখ্যমন্ত্রী। নির্দেশ দেওয়া হয়, প্রযোজকেরা চাইলে কোনও সিনেমা হল থেকেই ‘সাধক বামাক্ষ্যাপা’-র শো সরানো যাবে না। শুধু তাই নয়, বাংলা ছবিকে প্রাইম টাইমে শো দেওয়ার বিষয়েও নির্দেশ দেওয়া হয়।
দ্বিতীয় সপ্তাহে ৬৩টি হলে বাড়ল শো (Sadhak Bamakhyapa)
মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ছবির ক্ষেত্রে পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায় (Sadhak Bamakhyapa)। যে শুক্রবার ছবিটির শো কমে যাওয়ার আশঙ্কা ছিল, সেই দিনেই উল্টে বাড়ল শোয়ের সংখ্যা। প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের বিভিন্ন সিনেমা হলে প্রাইম টাইম পেয়েছে ‘সাধক বামাক্ষ্যাপা’। দ্বিতীয় সপ্তাহে আরও ৬৩টি সিনেমা হলে ছবিটির প্রদর্শনী বাড়ানো হয়েছে। ফলে পশ্চিমবঙ্গের আরও বেশি দর্শকের কাছে পৌঁছনোর সুযোগ তৈরি হয়েছে সব্যসাচী চৌধুরী অভিনীত এই ছবির। প্রযোজনা সংস্থার আশা, এই সিদ্ধান্তের ফলে বাংলা ছবির প্রাইম টাইম শো পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের সমস্যাও অনেকটা মিটবে।
আরও পড়ুন: Sheikh Hasina: বিজয় দিবসেই দেশে ফেরার ঘোষণা মুজিবকন্যার, সীমান্তে হাই অ্যালার্ট
বাংলা ছবির ভবিষ্যৎ নিয়ে নতুন আশার আলো?
এর আগে একাধিকবার হিন্দি ছবির সঙ্গে প্রতিযোগিতায় বাংলা ছবিকে প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বিশেষ করে মাল্টিপ্লেক্সে বাংলা ছবির শো এবং প্রদর্শনের সময় নিয়ে প্রযোজকদের অসন্তোষ নতুন নয়। সেই জায়গায় ‘সাধক বামাক্ষ্যাপা’কে কেন্দ্র করে সাম্প্রতিক সিদ্ধান্ত বাংলা চলচ্চিত্র জগতের কাছে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এই সিদ্ধান্তে আশার আলো দেখছেন অন্যান্য বাংলা ছবির নির্মাতারাও। সুমন ঘোষ তাঁর আগামী ছবি ‘ফ্যামিলিওয়ালা’-র মুক্তির দিন ঘোষণা করেছেন। অন্যদিকে, শাহরুখ খানের ‘কিং’ ছবির সঙ্গে একই দিনে মুক্তি পাওয়ার কথা দেব অভিনীত ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’-রও।



