Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: আইএসএলের মঞ্চে আসন্ন ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বিকে ঘিরে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে (East Bengal vs Mohun Bagan)। ম্যাচের সময় এবং টিকিট নিয়ে বিতর্ক কাটিয়ে এখন দুই শিবিরের নজর মাঠের লড়াইয়ে। প্রস্তুতিও তুঙ্গে। তবে মহারণের আগে দুই দলেই রয়েছে চোটের সমস্যা। এই পরিস্থিতিতে ডার্বিতে কোন দল এগিয়ে? তা নিয়ে মুখ খুললেন তিন প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য, রহিম নবি ও বিকাশ পাঁজি। তাঁদের মতে, এই ম্যাচে কাউকেই আগাম ফেভারিট বলা সম্ভব নয়।
চোটের ধাক্কা দুই শিবিরেই (East Bengal vs Mohun Bagan)
ডার্বির আগে ইস্টবেঙ্গল শিবিরে বড় সমস্যা আলভারো আলি ও এডমুন্ড লালরিনডিকার অনুপস্থিতি। অন্যদিকে মোহনবাগান পাচ্ছে না সাহাল আবদুল সামাদকে। টেকচম অভিষেক সিং এবং আশিস রাইও প্রথম একাদশে থাকছেন না। যদিও প্রয়োজন হলে পরবর্তী সময়ে তাঁদের মাঠে নামাতে পারেন কোচ প্যানাজিওটিস ডিলমপেরিস। তবে চোট সারিয়ে মিগুয়েল ফিগুয়েরার প্রত্যাবর্তন সবুজ-মেরুন শিবিরকে কিছুটা স্বস্তি দিয়েছে।
মানসের চোখে ৫০:৫০ লড়াই (East Bengal vs Mohun Bagan)
প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্যের মতে, ডার্বিতে দুই দলেরই জয়ের সম্ভাবনা সমান। কোনও দলকে স্পষ্টভাবে এগিয়ে রাখা যাচ্ছে না। তবে দুই দলের সাম্প্রতিক ফুটবল নিয়েই নিজের অসন্তোষের কথা জানিয়েছেন তিনি। মানসের কথায়, দুই দলই খুব একটা ভালো ফুটবল খেলছে না। তাঁর মতে, এই ম্যাচে মাঝমাঠের দখল যার হাতে থাকবে, তারাই এগিয়ে থাকবে। যদিও অল্প হলেও মোহনবাগানকে এগিয়ে রাখছেন তিনি।
রহিম নবির মুখে হাবাস ফ্যাক্টর (East Bengal vs Mohun Bagan)
রহিম নবিও মনে করেন, এই ডার্বিতে কোনও দলই ফেভারিট নয়। তবে ইস্টবেঙ্গলের দুই গুরুত্বপূর্ণ ফুটবলারের অনুপস্থিতি লাল-হলুদের জন্য চাপ তৈরি করতে পারে। একই সঙ্গে তাঁর মতে, ইস্টবেঙ্গলের হয়ে কাজ করতে পারে হাবাস ফ্যাক্টর। ডার্বির অভিজ্ঞতায় হাবাস অনেকটাই এগিয়ে প্যানাজিওটিস ডিলমপেরিসের থেকে। আর বড় ম্যাচে সেই অভিজ্ঞতাই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন তিনি।
বিকাশ পাঁজির মতে, ডার্বি সাহসের লড়াই (East Bengal vs Mohun Bagan)
অন্যদিকে বিকাশ পাঁজি মনে করেন, ডার্বিতে ফুটবলারদের অনুপস্থিতি কিংবা অতীতের পরিসংখ্যান খুব একটা গুরুত্ব পায় না। তাঁর মতে, যে দল বেশি সাহসিকতার সঙ্গে খেলতে পারবে, তারাই শেষ পর্যন্ত জিতবে। এডমুন্ডের না থাকা ইস্টবেঙ্গলের জন্য সমস্যা তৈরি করতে পারে ঠিকই, তবে তাঁর বিকল্প দলে রয়েছে। পাশাপাশি মোহনবাগানের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়েও খুব একটা সন্তুষ্ট নন তিনি। তাই এই ম্যাচে কোনও দলকেই এগিয়ে রাখতে নারাজ বিকাশ।
আরও পড়ুন: Jaydev Unadkat: ১১ নম্বরে নেমেই বিশ্বরেকর্ড উনাদকাটের! ২৬ বলে ৪০, তবু হার সৌরাষ্ট্রের
শেষ হাসি হাসবে কোন শিবির? (East Bengal vs Mohun Bagan)
সব মিলিয়ে ডার্বির আগে দুই দলেই চোটের সমস্যা থাকলেও প্রাক্তনদের মতে, এই ম্যাচের ভাগ্য নির্ধারণ করবে মাঠের লড়াই (East Bengal vs Mohun Bagan)। মাঝমাঠের দখল, সাহসিকতা এবং বড় ম্যাচের চাপ সামলানোর ক্ষমতাই হয়ে উঠতে পারে জয়ের চাবিকাঠি। এখন দেখার, যুবভারতীর মাঠে শেষ হাসি হাসে কোন শিবির।



