Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কফি কাপ থেকে শুরু করে চায়ের কাপ, খুশি মনে একসাথে আড্ডা দিচ্ছেন বাংলার দুই সুপারস্টার প্রসেনজিৎ (Prosenjit Chatterjee) আর জিৎ (Jeet)। ‘খাকি ২’ (Khakee 2) পর্দায় যে ঝড় তুলবে, তার পূর্বাভাস আগাম পাওয়া যাচ্ছিল। ২০ মার্চ অর্থাৎ বৃহস্পতিবার ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ (Khakee: The Bengal Chapter) রিলিজের দিন। আর সেই উপলক্ষে একটু অন্যরকম মেজাজে দেখা গেল বাংলার দুই সুপারস্টারকে।
বিন্দাস মেজাজে প্রসেনজিৎ-জিৎ (Khakee 2)
‘খাকি ২’ (Khakee 2) মুক্তির দিন প্রসেনজিৎ একটি ভিডিও শেয়ার করেন। সেখানেই দেখা যায়, জিৎ এবং তিনি হাতে কফি কাপ নিয়ে রয়েছেন। তারপর পরক্ষণেই দু’জনের হাতে রয়েছে চায়ের ভাঁড়। দু’জনেই রয়েছেন বেশ বিন্দাস মেজাজে। এছাড়াও ওই ছোট্ট ভিডিওটিতে এক ঝলক দেখা গিয়েছে, ‘খাকি ২’ এর কিছু দৃশ্য। যেখানে পুলিশের ভূমিকায় দাবাং মেজাজে রয়েছেন জিৎ। অপরদিকে রাজনীতিবিদের ভূমিকায় রয়েছেন প্রসেনজিৎ।
অনুরাগীদের মন্তব্য (Khakee 2)
ভিডিওটি দেখে ভীষণ খুশি দর্শক (Khakee 2)। অনেকেই শুভেচ্ছা জানালেন। আবার অনেকেই কমেন্টে লিখলেন মনের কথা। এক অনুরাগীর কথায়, তাঁর সোশ্যাল মিডিয়ার ফিড উত্তেজনায় ফুটছে। সবাই প্রত্যেকটি মিনিট গুনতে শুরু করে দিয়েছেন। আবার এক অনুরাগীর মতে, জিৎ এবং প্রসেনজিৎ শুধুমাত্র অভিনেতা নন, তাঁর আইকন। দু’জনের একত্রে অভিনয় রীতিমত ঝড় তুলতে চলেছে।
আরও পড়ুন: Filmfare Awards Bangla 2025: বিয়ে করছেন মুমতাজ, ফিল্মফেয়ারে ফাঁস সিক্রেট! পাত্র কে?
প্রসেনজিতের যাত্রাপথ গঠনে কিংবদন্তি অভিনেতাদের ভূমিকা
নেটফ্লিক্সে নীরজ পান্ডের এই আকর্ষণীয় থ্রিলার সিরিজ নিয়ে কম উত্তেজনা নেই। তাছাড়া এই প্রথম একই পর্দায় দেখা যাচ্ছে বাংলার দুই সুপারস্টারকে। একদিকে রয়েছেন প্রসেনজিৎ, তো অপরদিকে জিৎ। প্রসেনজিতের বক্তব্য, দীর্ঘ এত বছর তিনি ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। বহু অভিনেতার কাছ থেকে তিনি অনেক কিছু শিখেছেন। সে রকমই কিছু মানুষ রয়েছেন তাঁর জীবনে। ইন্ডাস্ট্রিতে দেখতে দেখতে বেশ কয়েক দশক কাটিয়ে ফেলেছেন। প্রসেনজিৎ এখনও তাঁর এই যাত্রাপথ গঠনের জন্য কিংবদন্তি কিছু অভিনেতাদের নাম নিতে ভোলেন না। সেই তালিকায় রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে অমিতাভ বচ্চন।
আরও পড়ুন: Manosi Sengupta: দাম্পত্যে ছিল সমস্যা! দ্বিতীয়বার মা হলেন মানসী, ছেলে হল নাকি মেয়ে?
প্রসেনজিতের অভিজ্ঞতা
প্রসেনজিতের কথায়, ” এমন অনেক বিষয় রয়েছে যা আপনি হয়তো সিনেমায় দেখাতে পারবেন না। এমনকি মূলধারার সিনেমাতেও নয়। কারণ বিভিন্ন সীমাবদ্ধতা রয়েছে। কিন্তু ওটিটি প্ল্যাটফর্ম আমাদের সেই স্বাধীনতা দেয়। খাকির মতো সিরিজ তিনটি ছবি বানানোর সমান। একজন অভিনেতা হিসেবে এই কাজ সত্যি কঠিন। একটি ছবিতে দুই ঘন্টার জন্য একটা চরিত্র করতে হয়। আর সিরিজে চরিত্রটি ৩০ দিন বা তার বেশি সময় ধরে করতে হয়। ওটিটির জন্য এটি দীর্ঘ প্রক্রিয়া ছিল। এতদিন চরিত্রের সঙ্গে থাকতে হয়েছে। কিন্তু তারপরেও খাকিতে আমি বিষয়টা উপভোগ করেছি।”


